Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Esha Deol: কেন প্রস্তাব ফিরিয়েছিলেন সেই সময়? আজও আপসোস হয় এষার!

Esha Deol & Bipasa Basu (File Picture)
Esha Deol & Bipasa Basu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের হেমা কন্যা বলেই পরিচিত তিনি। মা বাবার পেশার উপর ভর করেই ২০০২ সালে গ্ল্যাম ওয়ার্ল্ডে পদার্পণ করেন এশা দেওল। কেরিয়ারের শুরুর দিকেই ব্লকবাস্টার ছবি 'ধুম'। কিন্তু সেই ভাবে দেখতে গেলে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠা হয়নি এশার। ৬ বছরের মধ্যেই গুটিয়ে যান তিনি। পরবর্তীকালে হেমার পরিচালনায় কাজ করেও সাফল্য ছুঁতে পারেননা অভিনেত্রী। 

‘কেকওয়াক’ শর্টফিল্মের সঙ্গে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন এষা, তখন সময়টা ছিল ২০১৯। সদ্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন শর্টফিল্ম ‘এক দুয়া’র জন্য। পরিচালনার দায়িত্বে ছিলেন রাম কমল মুখোপাধ্যায়।  এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ এবং রোহিত শেট্টির ‘গোলমাল’ ছবির অফার ফিরিয়েছিলেন তিনি। তার জন্য আজও আফসোস এষার মনে। অভিনেত্রী বলেন-'এখন আফসোস হয় গোলমালের সুযোগ হাতছাড়া করেছি বলে। যদি আমি নাম বলতে থাকি যে ঠিক কোন কোন ছবির অফার আমি ছেড়েছি, তাহলে লোকে আমাকে জুতো পেটা করবে। কিন্তু বিশ্বাস করুন যাঁরা আমার জায়গায় সেই চরিত্রগুলো করেছেন, সকলে খুব ভালো কাজ করেছেন। ভাবতে পারেন, আমি ওমকারার অফার ফিরিয়েছিলাম। শেষমেশ ওই চরিত্রটাতে বিপাশা বসু অভিনয় করেন। আর উনি দারুণ কাজ করেছেন… চরিত্রটার সঙ্গে সুবিচার করেছেন। এক কথায় উনি ফাটাফাটি'।

You might also like!