Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Ranvir Kapoor : কার নামে ট্যাটু করালেন কাপুর-সন! জানেন কী?

Ranveer Kapoor  (File Picture)
Ranveer Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বি টাউনে সবসময়ই তিনি চর্চায় থাকেন। তিনি আর কেউ নন রণবীর কাপুর। নিজের কেরিয়ার , সম্পর্ক নিয়ে তিনি সব সময়ই মিডিয়ার নজরে থেকেছেন। তবে এবার নজরে তাঁর শরীরে যুক্ত হওয়া নয়া ট্যাটু। রণবীর কাপুরের শরীরে সেভাবে কোনও ট্যাটু ছিল না। কিন্তু এবার একজনের নাম তিনি শরীরে খোদাই করলেন। কে সে জানেন? রণবীর কাপুরের চোখের মণি, ছোট্ট কন্যা রাহা। রাহাকে নিয়ে এখন সবসময় ব্যস্ত থাকেন রণবীর কাপুর। কাজের ব্যস্ততার মাঝেও তিনি খোঁজ নিতে থাকেন ছোট্ট রাজকন্যার। রাহা কাপুর এখন গোটা পরিবারের প্রিয়। আলিয়া ভাটও দিনের বেশিরভাগ সময়টাই রাহাকে দিতে চান। কাজ শেষ হলেই চেষ্টা করেন দ্রুত রাহার কাছে ফিরে আসতে। রণবীর কাপুরের কথায় তিনি দিনের বেশ কিছুটা সময় কেবল রাহার সঙ্গে একান্তে কাটাতেই বেশি পছন্দ করেন। 

আলিয়া ভাটের ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই। তিনিও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঘুম থেকে উঠে কিছুটা সময় যদিও তিনি রাহার সঙ্গে কাটাতে না পারেন, তবে তাঁর দিনটাই অন্যস্বাদের হয়। আলিয়ার কথায়, রাহার সঙ্গে তিনি অনেকটা সময় কথা বলে থাকেন। রাহাকে নিজের জীবনের প্রতিটা সিক্রেট বলে থাকেন আলিয়া। এবার রণবীর সেই মেয়ের নামেই শরীরে করলেন ট্যাটু। কাঁধের কাছে জামা সরিয়ে দেখিয়ে দিলেন সেখানে রাহার নাম লেখা। রণবীরের এই ভিডিয়ো দেখা মাত্রই সকলের নজর গেল রণবীরের প্রতি আটকে। রণবীর কাপুর সম্প্রতি করিয়েছেন এই ট্যাটু। তিনি প্রথম থেকেই মেয়েকে নিয়ে বেশ সচেতন। মাঝে মধ্যেই আক্ষেপ করতে শোনা যায়, রাহা নাকি বেশ কিছুদিন পর পর রণবীরকে তাঁর লুক পরিবর্তনের জন্য চিনতেই পারে না।

You might also like!