Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Kangana Ranaut : লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কী বললেন কঙ্গনা?

Kangana Ranut (File picture)
Kangana Ranut (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজনীতিতে প্রবেশ নিয়ে প্রায়ই প্রশ্ন করা হয় কঙ্গনাকে।কিন্তু প্রতিবারই তিউনি সে প্রশ্ন এড়িয়ে যান। তবে এবার ইতিবাচক উত্তর দিয়েছেন তিনি। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় লোকসভা নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন যে ভগবান শ্রী কৃষ্ণ যদি কৃপা করেন, তবে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার গুজরাতের দ্বারকাধীশ মন্দিরে গিয়েছিলেন কঙ্গনা। মন্দিরে প্রণাম করার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। এখানেই রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। গুজরাটের বিখ্যাত দ্বারকার জগৎ মন্দিরে গিয়েছিলেন কঙ্গনা। এছাড়াও তিনি নাগেশ্বর মহাদেব মন্দিরেও যান এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেন। 

দ্বারকা সম্পর্কে কঙ্গনা বলেন, 'আমি সবসময় বলি দ্বারকা শহর একটি ঐশ্বরিক শহর। এখানে সবকিছুই আশ্চর্যজনক, দ্বারকাধীশ প্রতিটি কণায় বিরাজমান এবং দ্বারকাধীশকে দেখার সঙ্গে সঙ্গে আমরা ধন্য বোধ করি। আমরা সর্বদা তাঁর দর্শনে আসার চেষ্টা করি। কিন্তু কাজের কারণে আমরা মাঝে মাঝে আসতে পারি।  আমরা চাই সরকার এমন সুযোগ-সুবিধা দেবে, যাতে মানুষ সমুদ্রের নীচে থাকা দ্বারকা শহরের ভেতরে গিয়ে দেখতে পারে। যে মহান নগরী আমাদের হয়েছে, শ্রীকৃষ্ণের শহর তা আমাদের জন্য স্বর্গের চেয়ে কম নয়।' 

নিজের আগামী সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার আগামী ছবি ‘ইমার্জেন্সি’, যেটি আমি নিজে পরিচালনা ও অভিনয় করেছি। এছাড়াও, একটি থ্রিলার রয়েছে, তারপরে রয়েছে বিনোদিনীর একটি নাচ এবং তনু ওয়েডস মনুর থার্ড পার্ট, যা আপনারা সবাই পছন্দ করেছেন তাও আসছে।'  

You might also like!