Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Ayushmann Khurrana : লিঙ্গ বৈষম্য নিয়ে ফের কি বললেন আয়ুষ্মান?

Ayushman Khuranna (File Picture)
Ayushman Khuranna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের সফল তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানাই একমাত্র অভিনেতা যিনি Time 100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন৷ ওই পুরস্কারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন অভিনেতা। ১৮ সেপ্টেম্বর সোমবার আয়ুষ্মান পুরষ্কার প্রাপ্তির পর তাঁর বক্তৃতা শেয়ার করেছিলেন। যেখানে ভগবদ গীতার একটি শ্লোক ছিল। যা ভক্তদের মন জয় করেছে। এবার তাঁর আরও একটি ভাবনা প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেল। লিঙ্গ বৈষম্য প্রসঙ্গে একটি সুন্দর ব্যাখা দিয়েছেন অভিনেতা। যেখানে বুঝিয়ে দিয়েছেন কেন মঞ্চে দাঁড়িয়ে 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' শব্দটা ব্যবহারে আপত্তি রয়েছে আয়ুষ্মানের। 

লিঙ্গ বৈষম্য সম্পর্কে অভিনেতার মত, 'হ্যাঁ, আমি মনে করি লিঙ্গ বৈষম্যের ঊর্ধে প্রতিটি স্থানে সকলের সমান অধিকার থাকা উচিত। আলাদাভাবে নারী বা পুরুষ শব্দ ব্যবহার করে লিঙ্গ নির্ধারণ করা অনুচিত বলে আমার মনে হয়। এটা সত্যি যে আমি সাম্প্রতিক সময়ে স্টেজে উঠে কখনই লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে বক্তব্য শুরু করি না। তার বদলে এভরিওয়ান বলতে বেশি স্বচ্ছন্দবোধ করি'।

You might also like!