Entertainment

2 years ago

Shiney Ahuja: পরিচারিকাকে ধর্ষণ! এবার শাইনি আহুজাকে নতুন রায় দিল বম্বে হাই কোর্ট

Sainey Ahuja (File Picture)
Sainey Ahuja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০০৯ সালের ঘটনার জল গড়াল ২০২৩ এ। এবার   শাইনি আহুজাকে নতুন রায় দিল বম্বে হাইকোর্ট। অভিনয়ের দুনিয়ায় রাতারাতি নাম করছিলেন তিনি। সুদর্শন চেহারা ও নায়কসুলভ আচরণে অনেকে সিনেমার অফারও আসে প্রথমদিকে। কিন্তু তাঁর এই কেরিয়ার দীর্ঘস্থায়ী হল না। ২০০৯ সালে অভিনেতার পরিচারিকা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ২০ বছর বয়সী ওই পরিচারিকার অভিযোগ ছিল শাইনি আহুজার পরিচারিকা না থাকাকালীন তাঁকে ধর্ষণ করেছেন অভিনেতা। ২০১১ সালে ধর্ষণ-মামলায় দোষী সাব্যস্ত হন শাইনি। সাত বছরের হাজতবাস হয় তাঁর। সেই সময়ই শর্তসাপেক্ষ জামিনে মুক্ত করা হয়েছিল অভিনেতাকে। তাঁকে নিয়ে এ বার ফের রায় দিল বম্বে উচ্চ আদালত।

অভিনেতার পাসপোর্টের মেয়াদ মাত্র এক বছরের জন্য বাড়ানো হয়। বছর বছর পাসপোর্ট রিনিউ করার ঝক্কি কম নয়। এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে বম্বে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। প্রায় ১১ বছরের বেশি সময় জামিনের শর্ত মেনে চলায় শাইনির আবেদন মঞ্জুর করেছে আদালত। এবং তাঁকে ১০ বছরের জন্য পাসপোর্ট রিনিউ করতে অনুমতি দিয়েছে বম্বে আদালত। স্বাভাবিক ভাবেই এই রায়ে স্বস্তি পেয়েছেন অভিনেতা।

You might also like!