Entertainment

2 years ago

Raktabeej: ফের ভাই বোনের চরিত্রে ফিরছেন ভিক্টর-অনসূয়া

Victor Banerjee & Anusua Majumdar
Victor Banerjee & Anusua Majumdar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ রাখীবন্ধন, আর এই উৎসবে বোন বা দিদিরা একে ওপরের হাতে রাখী বেঁধে এক অটুট বন্ধন স্থাপন করেন ভাই বোনেরা। এবার পর্দায় এই সম্পর্ক নিয়ে ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। পুজোয় আসতে চলেছে  শিবপ্রসাদ ও নন্দিতার পরবর্তী ছবি 'রক্তবীজ'। 

আজ থেকে প্রায় ৩১ বছর আগে মৃণাল সেনের ছবি 'মহাপৃথিবী'তে ভাই বোনের চরিত্রে দেখা গিয়েছিল অনসূয়া ও ভিক্টরকে। রক্তবীজে আবারও দিদি ও ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁদের। প্রসঙ্গত, মহাপৃথিবীতেও ভাই-বোনের চরিত্রেই অভিনয় করেছিলেন তাঁরা। এবং সেই ছবিটাই ছিল অনসূয়াদেবীর কেরিয়ারের প্রথম ছবি। এবং তার ৩১ বছর পর রক্তবীজ। দু’জনের একসঙ্গে কাজ। এবং মজার বিষয় হল এই ছবিতেও তাঁরা ভাই-বোনের চরিত্রেই কাজ করছেন।

You might also like!