Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Urvashi Rautela: ভারত-পাকিস্তান ম্যাচে ২৪ ক্যারেট সোনার আইফোন খুইয়ে পুলিশের দ্বারস্থ ঊর্বশী

Actress Urvashi Rautela (Collected)
Actress Urvashi Rautela (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খেলা দেখতে গিয়ে নিজের ২৪ ক্যারেট সোনায় মোড়া ফোন খোয়ালেন ঊর্বশী রাউতেলা। রবিবার আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিব্যি ভারত-পাকিস্তান ম্যাচ দেখছিলেন।বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়াম থেকেই খোয়া যায় নায়িকার ফোন।  

অভিনেত্রীর দাবি, খেলা দেখতে গিয়েই ফোন হারিয়েছে তাঁর। সমাজমাধ্যমের পাতায় সাহায্য চান তিনি। পাশপাশি অনুরোধ করেন তাঁর ফোন ফিরিয়ে দেওয়ার। এর পর শুরু হয় কটাক্ষ, সমালোচনা। টুইট করে কেন ফোন চুরির কথা জানালেন অভিনেত্রী? সেই নিয়ে শুরু হয় জলঘোলা। ফোনের বিস্তারিত জানতে চেয়েছে আমদাবাদ পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। রাতরাতি সেই টুইট মুছে দেন অভিনেত্রী।

রবিবার টিম ইন্ডিয়ার জার্সির রঙেই দর্শকাসনে দেখা গিয়েছিল ঊর্বশীকে। সব ভালই চলছিল। কিন্তু বিপত্তি টের পাওয়া গেল অনেক পরে। স্টেডিয়ামেই অভিনেত্রী খুইয়েছেন তাঁর দামি আইফোন! রবিবার ঊর্বশী সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি অনুরাগীদের নজরে এনেছেন। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্র সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’’

ঊর্বশীর এই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর সোনার ফোন রয়েছে জেনে অনেকেই ঠাট্টা করেছেন। কেউ কেউ আবার লিখেছেন, ‘‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পন্থের কাছে রয়েছে।’’ একসময় ভারতীয় দলের এই উইকেট কিপারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোয় নানা ধরনের মশকরা চলছে। তবে টুইটটি মুছে দিলেও ঊর্বশী তাঁর ইনস্টাগ্রামের পাতায় লেখেন, ‘‘আমি অপেক্ষা করছি আমার ফোন ফিরে পাওয়ার।’’

You might also like!