Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 years ago

Urfi Javed : পোশাক নয় তো যেন একটা আস্ত অ্যাকোয়ারিয়াম!আবারও নয়া লুকে ক্যামেরাবন্দি উরফি

Urfi Javed (File Picture)
Urfi Javed (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনব কায়দার পো‌শাকই উরফি জাভেদের পরিচয় হয়ে উঠেছে। তাঁর পোশাক নিয়ে বলিপাড়ায় চর্চারও শেষ নেই। পোশাকের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন উরফি, কিন্তু তিনি এক্কেবারে সাবলীল ভাবে কিন্তু বিন্দাস। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। তবুও উরফি আপনে ধুনপে মস্ত। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার উৎসাহ বিন্দুমাত্র কমেনি তাঁর। বরং এমন সব জিনিস দিয়ে তিনি পোশাক বানিয়ে পরছেন যা কল্পনাও করতে পারেনি মানুষজন। কখনও সেই পোশাক প্রশংসা কুড়িয়েছে কখনও আবার পোশাকের কারণে কটূক্তি শুনেছেন উরফি।

তবে তার পোশাক ভাবনা ও তার পরিবেশনা কিন্তু সত্যিই কাবিল-আ-তারিফ। এবার কোন নয়া লুকে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী, আসুন জেনে নিই। 

ইনস্টাগ্রামে উরফি ভাগ করে নিয়েছেন তাঁর নয়া পোশাকের ঝলক, যা দেখে চমকে উঠেছেন নেটিজ়েনরা। অন্তর্বাস নয়, মাছভর্তি প্লাস্টিকের থলি দিয়েই ব্রালেট বানিয়ে ফেলেছেন উরফি। এর সাথে পেয়ার আপ করেছেন গোলাপি জিন্‌স। ভিডিয়োতে দেখা যাচ্ছে উরফির বক্ষ জুড়ে ঘুরে বেড়াচ্ছে কমলা রঙের ছোট ছোট অনেকগুলো মাছ। আর সেই ভাবেই ক্যামেরার সামনে কায়দার পোজ দিচ্ছেন তিনি। অল্প মেকআপ, গোলাপি লিপস্টিক, চুলে দু’টি বিনুনি— উরফির ছিমছাম সাজ সত্যিই নজর কেড়েছে। ভিডিয়োর ক্যাপশনে উরফি লিখেছেন, ‘মছলি জল কি রানি হ্যায়’

এই ভিডিয়ো দেখে কেউ লিখেছেন, ‘‘এমনও পোশাক হতে পারে কল্পনাও করতে পারছি না।’’আর যারা উরফি কে নিয়ে নাখুশ তাদের একজন কটাক্ষ করে লিখেছেন ‘‘মাছেদের প্রাণ নিয়ে এমন ছেলেখেলা করার কী মানে আছে, ওরা তো এ ভাবে মরে যাবে।’’

You might also like!