Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Salman Khan: অনুমতি না নিয়ে ভিডিও তোলার চেষ্টা, তাও আবার স্বয়ং সলমন খানের! রেগে গিয়ে কী করলেন ভাইজান?

Salman Khan
Salman Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅনুমতি না নিয়ে তারকাদের ছবি অথবা ভিডিও তোলার কাণ্ড ঘিরে অনেক সময়েই প্রকাশ্যে আসে উত্তপ্ত বাক্য বিনিময়। ভক্ত বা পাপারাৎজিদের অবাধ্য হতে দেখে অনেক তারকাকেই মেজাজ হারিয়ে ফেলতে দেখা গেছে। সম্প্রতি সেরকম ঘটনাই ঘটতে দেখা গেল বলিউডের ‘ভাইজান’ সলমন খানের সঙ্গে। অনুমতি না নিয়ে তাঁর ছবি তোলার চেষ্টা করছিলেন এক ভক্ত, তারপর কী হল, দেখুন। 

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে যে, বিমানবন্দর থেকে নিজের রক্ষীদের প্রহরার ঘেরাটোপে বেরিয়ে আসছেন সলমন খান। পার্কিং লটের দিকে যাওয়ার সময় হঠাৎই একজন অনুরাগী তাঁর আগে আগে হাঁটা শুরু করেন। তার পরই অনুমতি না নিয়ে সলমনের ভিডিও রেকর্ড করা শুরু করে দেন তিনি। এই কাণ্ড প্রথমে চোখে পড়ে সলমনের একজন দেহরক্ষীর। তিনি হাত নেড়ে ওই ভক্তকে এই কাজ করতে বারণ করেন। তখনই বিষয়টা নজরে পড়ে সলমনের। 

তাঁর অনুমতি না নিয়েই তাঁর ভিডিও রেকর্ড করা হচ্ছে দেখামাত্র বেশ রেগে যেতে দেখা যায় সলমন খানকে। তর্জনী তুলে প্রায় গর্জন করার ভঙ্গীতে তিনি নির্দেশ দেন, ‘পুট ইওর ফোন অফ!’ (আপনার ফোন বন্ধ করুন)। সলমনের হাবভাব দেখেই ভয়ে কাঠ হয়ে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ‘সরি’ বলে তিনি ক্ষমা চেয়ে নেন অভিনেতার কাছে। তবে, ভিডিওটি তিনি কাছছাড়া করেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সলমনের সেই রাগত আচরণের ছবি।


You might also like!