
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ"রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ‘বাঙালি মেয়ে’ আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন বাংলার টোটা রায়চৌধুরী এবং মায়ের চরিত্রে চূর্ণী গঙ্গোপাধ্যায়। কিন্তু এই ছবিতে বাঙালি অন্য রূপে পেয়েছেন পুষ্পরাগ রায়চৌধুরী ওরফে টোটাকে। জিয়া গানে একসময় বলিউডের তাবড় দুই অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং ঐশ্বর্য রাই নেচে তাক লাগিয়েছিলেন, সেই বহুল জনপ্রিয় ‘ডোলারে’ গানেই কত্থক নেচেছেন টোটা। যে সে নাচ নয়, টোটা রপ্ত করেছেন ক্লাসিকাল ফর্ম কত্থক। তাঁর নাচ দেখে মুগ্ধ হয়েছেন করণ জোহার রণবীর সিং থেকে তাবড় তাবড় সিনে বোদ্ধারা।
মাত্র ৪ মাসে ৪০ টি সেশনে এত নিখুঁতভাবে কত্থকের মতো কঠিন ফর্মকে আয়ত্তে এনেছেন তিনি।
ডান্স বাংলা ডান্স ১১-এর ফাইনালিস্ট মেঘার অভিনয়ে আসা 'পিলু'-র হাত ধরে । মেঘার কথায়, পিলু তাঁকে অনেক কিছু দিয়েছে । যা তিনি কোনওদিনও ভুলবেন না । সবশেষে তিনি জানিয়েছিলেন , 'মেঘা পিলুকে খুব মিস করবে.. আজীবন'। তারপর থেকে মেঘকেও মিস করতে শুরু করেন অনুরাগীরা। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে।
