Entertainment

2 years ago

Tiger-3 : কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’

Salman Khan's Tiger-3 (Collected)
Salman Khan's Tiger-3 (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সলমন খানের উপর অসম্ভবত ‘মেহেরবান’ সেন্সর বোর্ড। কোনওরকম কাঁচি না চালিয়েই ‘টাইগার ৩’কে  ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

সলমনের  ছবিকে U/A সার্টিফিকেট দিয়েছে ‘টাইগার ৩’। তবে সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, সেন্সর বোর্ড কমিটির তরফে শুধুমাত্র আড়াই ঘণ্টার ছবির অডিও কাট চাওয়া হয়েছিল। তবে তাতে কোনওরকম আপত্তি করেননি তাঁরা। তবে সাবটাইটেলে ‘বেবাকুফ’ শব্দের পরিবর্তে ‘মাসরুফ’ ব্যবহার করার নির্দেশ দিয়েছে বোর্ড। জাতীয় সংগীতেরও ব্যবহারেও কোনওরকম বদল হয়নি সলমনের ছবিতে।

প্রসঙ্গত, বলিউডের বিগ ফ্রাইডে আপডেটে নতুন টিজারের দৌলতে ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’ সলমন খানের ‘টাইগার ৩’। যে টিজারেখলচরিত্রে নজর কাড়লেন ইমরান হাসমিও। দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় ভাইজানকে দেখা গেল তুখড় অ্যাকশন দৃশ্যে। ইমরানও পাল্লা দিয়ে লড়েছেন। ক্যাটরিনা কাইফের মারপিটের দৃশ্যেও ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। এবার অপেক্ষা ১২ নভেম্বরের। কারণ দিওয়ালি উপলক্ষে সেদিনই প্রেক্ষাগৃহে আসছে সলমনের বহুপ্রতীক্ষিত এই ছবি। অতঃপর দীপাবলির বক্স অফিসে যে ধুন্ধুমার ‘খেলা হবে’, তা বলাই বাহুল্য। 

দিওয়ালিতেই বক্স অফিসের দখল নিতে আসছেন বলিউডের সুলতান সলমন খান  ইতিমধ্যে বেশ কয়েকটা ঝলক দেখে উত্তেজনার ফুটছেন ভাইজানের অনুরাগীরা। উত্তেজনার পারদ কতটা চড়েছে? অগ্রীম বুকিংয়ের বহর দেখেই, তা বেশ বোঝা যাচ্ছে।

You might also like!