Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shah Rukh Ajay Akshay Gets Notice : বড়সড় বিপাকে তিন অভিনেতা! গুটখার বিজ্ঞাপন নিয়ে পাঠানো হল নোটিশ

Akshay Kumar, Shah Rukh Khan & Ajay Devgan (File Picture)
Akshay Kumar, Shah Rukh Khan & Ajay Devgan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গুটখার বিজ্ঞাপন করায় বড়সড় বিপাকের মুখে পড়লেন শাহরুখ খান, অজয় দেবগন এবং অক্ষয় কুমার। তিন তারকাকে  কেন্দ্রের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষর তরফে পাঠানো হয়েছে নোটিশ। একটি অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে এলাহাবাদের লখনউ বেঞ্চকে অভিনেতাদের এই নোটিশ পাঠানোর কথা জানানো হয়েছে।

Central Consumer Protection Authority (CCPA) অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে গুটখা কোম্পানির হয়ে প্রচার করার জন্য এই নোটিশ ধরিয়েছে। বেঞ্চের তরফে এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী বছরের ৯ মে ধার্য করা হয়েছে।

আবেদনকারী দাবি করেছিলেন যে শাহরুখ, অক্ষয় বা অজয় দেবগনের মতো অভিনেতারা হাইপ্রোফাইল জীবন কাটান। তাঁদের অনুরাগীর সংখ্যা অগুন্তি। তাঁরা কীভাবে গুটখা কোম্পানির হয়ে প্রচার করছেন? গত ২২ অক্টোবর সরকারের কাছে বিষয়টা জানান আবেদনকারী। এরপরই আদালত অবমাননার আবেদনের শুনানি করে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে নোটিশ পাঠায় এলাহাবাদ হাইকোর্ট।

শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পাণ্ডে এলাহাবাদ হাইকোর্টকে জানান, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ ইতিমধ্যেই অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে শোকজের নোটিশ পাঠিয়েছে।

এদিকে, অমিতাভ বচ্চন গুটখা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছেন। কেন চুক্তি বাতিল করার পরও এখনও তাঁর বিজ্ঞাপন দেখানো হচ্ছে, প্রশ্ন অমিতাভের।

You might also like!