Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Navina Cinema : এবার পুজোয় হোলনাইট সিনেমা

Navina Cinema
Navina Cinema

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো (Durga Puja 2023) মানেই নতুন জামা, হই-হুল্লোড়, খাওয়া-দাওয়া আর রাত জেগে ঠাকুর দেখা । তবে এবার রাত জেগে সিনেমা দেখারও সুযোগ থাকছে । বাড়িতে আপনি রাত জেগে সিনেমা বা ওয়েব সিরিজ হামেশাই দেখেন । কিন্তু, এবার পুজোর সময় হলে গিয়ে রাত জেগে সিনেমা দেখতে পারবেন । সেরকমই উদ্যোগ নিতে চলেছে নবীনা সিনেমা (Navina Cinema) ।

নবীনা সিনেমাহলের কর্ণধার নবীনি চৌখানি জানিয়েছেন, তাঁদের প্রেক্ষাগৃহের দরজা পুজোর সময় সারারাত খোলা থাকবে । 'জওয়ান'-এর চাহিদা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ । ইতিমধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা । এমনটা হলে বাংলা ছবিরই লাভ হবে বলে মনে করছেন সিনেপ্রমীরা ।

এবারের পুজোয়, মোট চারটি সিনেমা দর্শকদের উপহার দিতে চলেছে টলি ইন্ডাস্ট্রি । চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে দেবের 'বাঘাযতীন', কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি', মিমি-র 'রক্তবীজ' ও সৃজিতের 'দশম অবতার' ।

You might also like!