Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

War 2 :ফেব্রুয়ারি থেকে শুরু হবে War 2-র শ্যুটিং, জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR

War 2
War 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের খবরে হৃতিক রোশন। সদ্য মুক্তি পেল হৃতিক অভিনীত ফাইটার ছবির লুক। এই ছবিতে বায়ুসেনার চরিত্রে দেখা দেবেন হৃতিক। মিলেছে তার ঝলক। ছবিটি পরিচালনা করবন সিদ্ধার্থ আনন্দ। আর এরই মাঝে খবরে এল হৃতিকের নতুন ছবির কথা। শীঘ্রই জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR। কাজ করবেন War 2 ছবিতে। আর সেই ছবির শ্যুটিং নিয়ে খবরে বলিউড গ্রিক গর্ড।

জানা গিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ওয়্যার ২ ছবির কাজ। ছবি পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়। তবে, হৃতিক ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।

আপাতত জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুরের সঙ্গে দেবা ছবির শ্যুটিং করছেন। এই ছবির কাদ শেষ হওয়ার পর তিনি অর্থাৎ জুনিয়র এনটিআর যোগ দেবেন ওয়্যার ২ ছবির কাজ। এই ছবির কাজ শেষ করে জুনিয়র এনটিআর যোগ দেবেন ৩১-র কাজ। ৩১ ছবিটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।

সব মিলিয়ে একাধিক বলিউড তারকার সঙ্গে কাজ করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। জাহ্নবী কাপুর, হৃতিক রোশানের সঙ্গে কাজ করবেন। ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়্যার ২ ছবির কাজ। যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি ওয়্যার ২। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ওয়্যার । এবার আসছে তারই সিক্যুয়েল। ২০১৯ সালে ওয়্যার ছবিটি প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছিল। সেই ছবিতে ছিলেন হৃতিক রোশন ও টাইগার স্রফ। আর এবার আসতে চলেছে ওয়্যার ২। ছবিতে প্রখমবার জুটি বাঁধবেন হৃতিক ও জুনিয়র NTR। ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। সব মিলিয়ে খবরে এলেন হৃতিক রোশন। 


You might also like!