Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

'The Kerala Story' in Oscar race:অস্কার দৌড়ে 'দ্য কেরালা স্টোরি'

The Kerala Story
The Kerala Story

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফের একবার অস্কারের মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। যার মধ্যে রয়েছে এ বছরের সাড়া জাগান ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া। অস্কার দৌঁড়ে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’।

দৌড়ে রয়েছে অভিষেক বচ্চন ও সাইয়ামি খের অভিনীত ছবি ‘ঘুমর’ও। ছবিটি বক্স অফিসে দাগ কাটতে না পারলেও মানূষের মনে দাগ কেটেছে। সমালোচক মহলে বেশি প্রশংসিত হয়েছে আর বল্কির এই ছবি। এ ছাড়াও সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি ‘দ্য স্টোরিটেলার’ ছবিটিও পাঠানো হতে পারে বলে খবর। সম্ভাব্য ছবি তালিকায় রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জ়ুইগ্যাটো’ ছবিটিও। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন কপিল শর্মা। ইতিমধ্যেই অস্কার কমিটি শুরু করে দিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। সারা ভারত থেকে খুব শীঘ্রই বেছে নেওয়া হবে কুড়িটি ছবি।উল্লেখ্য, ২০২৩ সালে অস্কার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নিয়েছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। গত বছরের মত এ বছর দেশের মুখ উজ্জ্বল করতে পারে কিনা ছবিগুলি, এখন সেটাই দেখার।

You might also like!