Entertainment

2 years ago

Swastika Mukherjee: ছকভাঙা ফ্যাশনে কটাক্ষের শিকার স্বস্তিকা! পাল্টা জবাব দিলেন অভিনেত্রী!

Swastika Mukherjee (File Picture)
Swastika Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছক ভাঙা পোশাকে বারবারই অনুরাগীদের মন জিতেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আবার অন্যদিক থেকে তাঁর এই সাজপোশাকে প্রায়শই জোটে সমালোচনা। তবে তিনি এই কটাক্ষ বা সমালোচনার জবাব দিতেও পিছ পা হন না কখনও। সম্প্রতি অ্যানিমেল প্রিন্টেড সবুজ রঙের কোঅর্ড সেট পরে ছবি শেয়ার করেন অভিনেত্রী। ঠোঁটে রং মিলান্তি গাঢ় সবুজ লিপস্টিক। আর সেটা দেখেই কটু মন্তব্য করেছেন অনেকে। ‘এই রঙের লিপস্টিক কেন?’ স্বস্তিকার জবাব, “কেন নয়? আর সেটার সিদ্ধান্তই বা কে নেবে? আমি নিশ্চয়! কারণ এটা আমার চেহারা, আমার লিপস্টিক। আপনার ভাল নাই লাগতে পারে। তবে কেন জিজ্ঞেস করাটা বাচ্চাদের মতো।” আরেক নেটিজেন বলছেন, ‘দিদি ভয় পেয়ে গেছি।’ তাঁকে মোক্ষম উত্তর অভিনেত্রীর। বললেন, “মাঝেমধ্যে ভয় পাওয়া ভালো।”

You might also like!