West Bengal

3 hours ago

Durga Puja 2026: দুর্গাপূজায় ছয়টি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে খড়গপুর বিভাগ

Kharagpur Division EMU Special Services (2026)
Kharagpur Division EMU Special Services (2026)

 

খড়গপুর, ২ অক্টোবর  : দুর্গাপূজার সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর বিভাগ ছয়টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি আগামী ১৭ থেকে ২২ অক্টোবর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি ট্রিপে চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনগুলি তাদের রুটের সমস্ত স্টেশনে থামবে।

রেল সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া-হাওড়া ইএমইউ স্পেশাল ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১০:৩০ মিনিটে পাঁশকুড়া থেকে ছেড়ে রাত ১২:২০ মিনিটে হাওড়া পৌঁছাবে। হাওড়া-পাঁশকুড়া স্পেশাল ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১২:৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত ২:৪০ মিনিটে পাঁশকুড়া পৌঁছাবে।

মেচেদা-হাওড়া স্পেশাল ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাত ১১:৩০ মিনিটে মেচেদা থেকে ছেড়ে রাত ১:০০ টায় হাওড়া পৌঁছাবে। হাওড়া-মেচেদা স্পেশাল ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১:১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত ২:৪৫ মিনিটে মেচেদা পৌঁছাবে।

একইভাবে আমতা-হাওড়া স্পেশাল ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাত ১১:৫৫ মিনিটে আমতা থেকে ছেড়ে রাত ১:২০ মিনিটে হাওড়া পৌঁছাবে। হাওড়া-আমতা স্পেশাল ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১:৩০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে রাত ৩:০০ টেয় আমতা পৌঁছাবে।

রেলওয়ে জানিয়েছে যে ১৭ থেকে ২২ অক্টোবরের মধ্যে নির্দিষ্ট কয়েকটি ট্রেন বাদ দিয়ে বাকি সমস্ত গ্যালোপিং ইএমইউ এবং মেমু ট্রেন তাদের রুটের সবকটি স্টেশনে থামবে। তবে ৩৮৮০৬, ৩৮৮০৮, ৩৮৭১৪, ৬৮০০৭, ৬৮০০২, ১৮০৩৩, ১৮০৩৪ এবং ৩৮৮২১ নম্বর ট্রেনগুলিকে এই সাময়িক ব্যবস্থার বাইরে রাখা হয়েছে।

You might also like!