Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Sudipa Chatterjee: সোনার মূল্যে শাড়ি বিকোচ্ছেন সুদীপা! হইচই নেটপাড়ায়

Sudipa is selling sarees at the price of gold!
Sudipa is selling sarees at the price of gold!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলার জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। কখনও রান্নার মাধ্যমে দর্শকদের মন ভরিয়ে তোলেন তিনি তো কখনও আবার নানান শাড়ি নিয়ে মাঝে মধ্যেই লাইভ হন ফেসবুকে। কিছু কিছু ভিডিওর জন্যে চরম ট্রোলড হতে হয়েছে তাকে। তা সেটা ছেলেকে সোনার পৈতে পরানোর জন্যই হোক, আবার বিলাসবহুল রেস্তোরাঁয় গিয়ে ‘প্রথমবার’ পান্তা ভাত খেয়ে সেটার ভিডিয়ো করাই হোক।

ফের একবার ট্রোলের শিকার হলেন তিনি। এদিন তিনি কিছু বাংলাদেশি ঢাকাই শাড়ির ছবি পোস্ট করেন। সেই শাড়ির নামের বাহার দেখে চক্ষুচড়কগাছ সবার। উচ্চারণ করতে গিয়ে দাঁত নড়ে গিয়েও থাকতে পারে। কিন্তু যেটা দেখে সবার মাথায় হাত পড়েছে সেটা হল শাড়ির দাম।

সুদীপার পোস্ট থেকে জানা গিয়েছে এই বাংলাদেশি ঢাকাইগুলির দাম মাত্র ৫৫,০০০ থেকে শুরু, আর শেষ ১,৩০,০০০ টাকায় শেষ। ওনলি! আর তাতেই মজা পেয়েছেন নেটিজেনরা। যে শাড়ির দাম বড় জোর ১০,০০০-১৫,০০০ টাকা সেটাই কিনা লাখে বিকোচ্ছেন!

সুদীপা তাঁর পোস্টে লেখেন, 'ঢাকাই জামদানি শাড়ি। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ পর্যন্ত দাম। এ জিনিস সবসময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ি আজ রাতেই চলে যাবে ফেরত। এই কটা বাকি রয়ে গেছে। যদি কারও পছন্দ হয় এখনই পেমেন্ট করতে হবে। সব অরিজিন্যাল ঢাকাই। ১৪০ থ্রেড কাউন্টের শাড়ি। প্রতিটা শাড়ির দাম নিচে লেখা আছে।' এরপরই শুরু হয়েছে ট্রোল। এক ব্যক্তি লেখেন, 'যাঁরা কিনবেন তাঁদের ছবিগুলি একটু দেবেন, দেখব।' আরেকজন লেখেন, 'আপনি বললেন আর সঙ্গে সঙ্গে ফোন চলে এল এই শাড়ি কিনতে! পাগল নাকি?' 'বেশ তো হাঁড়ি কড়াই নিয়ে ছিলেন, এসব শাড়ির বিজনেস করতে এসে লোকের পিলে চমকে দিচ্ছেন কেন?' মত আরেকজন নেটিজেনের।



You might also like!