Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Subhashree Ganguly: দশমীতে সিঁদুর খেলে নেট পাড়ায় চরম কটাক্ষের শিকার শুভশ্রী!

Subhashree Ganguly (File Picture)
Subhashree Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র কয়েক দিনের রাজ চক্রবর্তী ও শুভশ্রীর কোল আলো করে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। এখন ৮ মাসের অন্তরসত্তা শুভশ্রী। এই অবস্থাতেও তিনি তাঁর স্বামী ও ছেলেকে নিয়ে পুজোতে মজা করেছেন, সেরেছেন দশমীর বরণ। সেই কারনেই চরম কটাক্ষের শিকার তিনি। 

শুভশ্রী দশমীর দিন লাল পাড় সাদা শাড়ি পরে কাঠের তক্তা বেয়ে আচার মেনে মাকে বরণ করলেন। সঙ্গে ছিলেন রাজ। তিনি মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করেন। আর এই বরণ নিয়েই নানান ইতিবাচক ও নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হন অভিনেত্রী। 

এক ব্যক্তি শুভশ্রীকে রীতিমত তুলোধনা করে লেখেন, '৮ মাসে কে ঠাকুর ধরে? ৫ মাসের পর আর ধরতে নেই। এই অনাচারের জন্যই দেশের এই দশা।' আরেকজন লেখেন, '৫ মাসের পর শিশুর চুল গজিয়ে যায় মাথায় তাই ওই সময়ের পর আর কেউ ঠাকুর ধরে না। এটুকুও জানেন না নাকি?' 

এক ব্যক্তি লেখেন, 'মেয়েরাই মেয়েদের শত্রু এই কথা কেন বলা হয় বুঝলাম। উনি ভালো থাকার জন্য পুজো করলে, বরণ করলে কার কীসের সমস্যা? ভালো কিছু না পারি খারাপ বলতে ওস্তাদ আমরা।' আরেকজন লেখেন, 'আমি যখন গর্ভবতী ছিলাম আমি তখন নিয়মিত পুজো করতাম। আমার শাশুড়ি বলতেন যা করলে ভালো থাকো করো। আর ঠাকুরকে না খাইয়ে রাখব নাকি?' 

You might also like!