Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Tiger 3: স্টার ও নবীনায় প্রদর্শিত হবে না টাইগার থ্রি! কিন্তু কেন?

Tiger 3
Tiger 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপাবলিতে পর্দা কাঁপাতে আসছে সলমনের ছবি 'টাইগার থ্রি'। এই ছবি নিয়ে উত্তেজনার পারদ দর্শকদের মধ্যে। এমনকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিংও। তবে শহরের দুটি বড় হলে দেখানো হবে না সলমন খানের এই ছবি। এই দুটি হল হল উত্তর কলকাতার স্টার থিয়েটার, দক্ষিণ কলকাতার নবীনা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? 

নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি জানান, তাঁর হলে পুজোর ছবি চলছে। টাইগার সব কটি শো দাবি করছিল, তাই তিনি রাজি হইনি। তবে শুক্রবার থেকে একটা ইংরাজি ও হিন্দি ছবি তিনি চালাবেন বলেও জানান।

স্টারের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় জানান, তিনি টাইগারের জন্য দুটি  শো দিতে ইচ্ছুক ছিলেন। তবে টাইগার থ্রির ডিস্ট্রিবিউটররা তাতে রাজি নন। তিনি সাফ জানান, তিনি হল থেকে বাংলা ছবি তুলবেন না। তাঁদের প্রস্তাবে রাজি হলে টাইগার থ্রি চলতে পারে। জয় মুখোপাধ্যায়ের সাফ কথা, বাংলা ছবির পাশে দাঁড়ান কথাটা শুধু মুখে বললেই হবে, কাজেও তো করতে হবে।

You might also like!