Entertainment

2 years ago

Kar Kache Koi Moner Kotha : বিয়ের গয়না বিক্রি করে দিল শিমূল ! কিন্তু কেন ?

Kar Kache Koi Moner Kotha
Kar Kache Koi Moner Kotha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশ্বশুরবাড়িতে আবারও বড় প্রশ্নের মুখে শিমূল । নতুন কোনও ঝড় আসতে চলেছে তাঁর জীবনে । সম্প্রতি সেরকমই আভাস পাওয়া গেল 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের নতুন প্রোমোতে (Tele Serial Kar Kache Koi Moner Katha) । যেখানে দেখা গিয়েছে গয়না বিক্রি করে দিয়েছে শিমূল । কিন্তু কেন ?

প্রোমোতে দেখা গেল, শ্বশুবাড়ির সবাই তাঁকে ঘিরে ধরেছে, হাতের গয়না কোথায় বারবার জিজ্ঞেস করছে তার শাশুড়ি, স্বামী । গয়না বিক্রির কথাও তোলেন তাঁরা । কিন্তু স্পষ্ট করে কিছুই বলতে চায়নি শিমূল । বরং একটা ধোঁয়াশা রেখে দিয়েছে সে । তার জবাব একটাই, সময় হলেই সবাই সবটা জানতে পারবে । কোথায় গেল শিমূলের গয়না ? বিক্রি করলেও, তার কারণ কী ? ভাবাচ্ছে দর্শকদেরও । সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর । ওইদিন এক ঘণ্টার এপিসোডে সবটা জানা যাবে ।

তবে, যেটুকু জানা যাচ্ছে যে, শাশুড়িকে তীর্থে পাঠানোর জন্য গয়না বন্দক দিয়ে বা বিক্রি করে টাকার জোগাড় করছে শিমূল । মায়ের ঘোরার জন্য যে টাকা দেবে না ছেলের, তা তারা আগেই জানিয়ে দিয়েছে । কিন্তু, ২০ হাজার টাকার জন্য শাশুড়ি ঘোরা বন্ধ হতে দিতে নারাজ শিমূল । সে স্পষ্ট জানিয়েছে, টাকা জোগাড় করবে সে । কিন্তু, এদিকে শাশুড়িমা দুই ছেলের টাকা নিতে চান না আর । শিমূল যাতে বাপের বাড়ি থেকে টাকা না আনে, সেটাও জানিয়ে দেয় শাশুড়ি । তাই এরপরই হাতের গয়না বিক্রি করতে যায় শিমূল ।

You might also like!