Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Deep Shock:শেফালির হঠাৎ মৃত্যু মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কম বয়সে জীবনাবসান নতুন কিছু নয়, তবু মেনে নেওয়া কঠিন — বললেন চিত্রাঙ্গদা সিংহ।

Shefali death news
Shefali death news

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  একুশ শতক যেন বিশ্বাস করে, চল্লিশের পরেই জীবন নতুন মোড় নেয়। অথচ বাস্তব বলছে ভিন্ন কথা— চল্লিশ পেরিয়ে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শুক্রবার গভীর রাতে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন শেফালি জারিওয়ালা। তাঁর এই আকস্মিক প্রস্থান রীতিমতো স্তব্ধ করে দিয়েছে বলিউডকে। শনিবার সকাল থেকে ধীরে ধীরে যখন খবর ছড়াতে থাকে, সমাজমাধ্যম জুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেকেই পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সেই দিনই কলকাতায় ছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ, নিজের ছবি ‘পরিক্রমা’র প্রচারে। ছবির পরিচালক গৌতম ঘোষ।"

বলিউডে অল্প বয়সে প্রয়াত তারকার তালিকা দীর্ঘ। দিব্যা ভারতী থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত, সিদ্ধার্থ শুক্ল, জিয়া খান— এবং সম্প্রতি শেফালি জারিওয়ালা। কেন এত অল্প সময়েই নিভে যাচ্ছে এই তারকারা? শনিবার এক  সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা সিংহ বলেন, “শেফালির মৃত্যুর প্রকৃত কারণ আমি জানি না, তাই কোনও মন্তব্য করাটাও যুক্তিযুক্ত হবে না। তবে এটুকু বলতেই পারি— এমন দুঃখজনক ঘটনা নতুন কিছু নয়। বিনোদন জগতে, যে কোনও ভাষাতেই এমন ট্র্যাজেডি আমরা বারবার দেখে এসেছি। শুধু বলিউডেই নয়, অন্যান্য ইন্ডাস্ট্রিতেও।” 

এই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবিতে কাজ করলেন চিত্রাঙ্গদা। ‘পরিক্রমা’ ইতিমধ্যেই বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত অভিনেত্রী। সেই উচ্ছ্বাস কি সামান্য স্তিমিত শেফালির অকালমৃত্যুতে?

“সকালেই শেফালির মৃত্যুর খবর শুনেছি। যে কোনও মৃত্যুই শোকের। সকলের মতো আমিও খবরটা শুনে মর্মাহত। শেফালির আত্মার শান্তি কামনা করছি”, বলেন তিনি।

You might also like!