Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sharmila Tagore:‘ছবি দেখার অপেক্ষায় আছি’, ‘কাবুলিওয়ালা’ নিয়ে বিশেষ বার্তা শর্মিলা ঠাকুরের

Sharmila Tagore
Sharmila Tagore

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসদ্য মুক্তি পেয়েছে ‘কাবুলিওয়ালা’ ছবির ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই তা হয়েছে ভাইরাল। নজর কেড়েছে মিঠুনের অভিনয়। এবার সেই ট্রেলার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিখ্যাত এই অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানান নিজের প্রতিক্রিয়া। জানালেন কেমন লাগল এই ছবির ট্রেলার।মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ছবির ট্রেলার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন শর্মিলা ঠাকুর। জানিয়েছেন, ভীষণ ভালো লেগেছে। মিঠুন তো বরাবরের মতোই দারুণ। সিনেমার ফ্রেম, ল্যান্ডস্কেপ, মিউজিক সবই অসাধারণ। তিনি এই ছবিটা দেখার জন্য অপেক্ষায় আছেন বলে জানান। পুরনো কাবুলিওয়ালা যেখানে ছবি বিশ্বাস অভিনয় করেছিলেন এবং তাঁর বোন টিঙ্কু ছিলেন, তার প্রসঙ্গে টানেন। তিনি বলেছেন, তাঁরা বাংলা ছবির হার্টথ্রব ছিল। আর এই নতুন ছবিটি যে পরিচালক আজকের দর্শকদের কথা ভেবে তৈরি করেছে, তা আশা করেছেন অভিনেত্রী।

চলতি মাসের শুরুতে মুক্তি পায় মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা ছবির ট্রেলার। ২ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলার জুড়ে আছে শুধুই চমক। ১৯৬৫ সালের কলকাতার পটভূমিতে তৈরি ছবিটি। ট্রেলারে মিলেছে সেই ঝলক। রবি ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি এই ছবি। ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। ছোট্ট মিনির চরিত্রে রয়েছেন মিঠাই-র মিষ্টি অর্থাৎ শিশুশিল্পী অনুমেঘা কাহালি। মিনির বাবার চরিত্রে অভিনয় করেছেন অবীর চট্টোপাধ্যায় ও তাঁর মায়ের চরিত্রে আছেন সোহিনী সরকার। প্রকাশ্যে আসা ট্রেলার মন কেড়েছে দর্শকদের। কলকাতা, লাদাখ ও আফগানিস্তানে ছবির শ্যুটিং হয়েছে ছবির। ট্রেলারে কাবুলিওয়ালার চরিত্রে নজর কেড়েছেন মিঠুন। চেনা কাহিনিকে নতুন ভাবে উপস্থাপনার করতে চলেছেন পরিচালক সুমন। প্রযোজনা করেছে এসভিএফ ও জিও স্টুডিও। বড়দিনে মুক্তি পাবে কাবুলিওয়ালা। সব মিলিয়ে এখন কদিনে অপেক্ষা।


You might also like!