Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shahid Kapoor: চলচ্চিত্র উৎসবের মঞ্চে নাচতে গিয়ে পড়ে গেলেন শাহিদ

Shahid Kapoor
Shahid Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোয়া চলচ্চিত্র উৎসবে অঘটন। উদ্বোধনী অনুষ্ঠানে নাচতে গিয়ে পড়ে গেলেন অভিনেতা শাহিদ কাপূর। যদিও তেমন আঘাত লাগেনি তাঁর। পুরো বিষয়টি সামাল দিয়ে কয়েক মুহূর্তের মধ্যে ফের নাচতে শুরু করেন তিনি।

সোমবার থেকে গোয়ায় শুরু হয়েছে ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেসময়ই লেদারের কালো পোশাক পরে এবং ছোটো করে কাটা হেয়ারস্টাইলে মঞ্চে পারফর্ম করতে ওঠেন শাহিদ। একাধিক সিনেমার হিট গানে পা মেলাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ পড়ে যান অভিনেতা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

অভিনেতা পড়ে গেলেও কোনওরকম অপ্রস্তুত হয়ে পড়েননি তিনি। সঙ্গে সঙ্গে ফের নাচতে শুরু করেন। এমনকি দর্শকরাও তাঁর নামের ধ্ববনি দিয়ে মনোবল বাড়াতে থাকেন। পারফরম্যান্স শেষে ফ্লাইং কিসও দেন।


You might also like!