Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Bipasha Basu : বিপাশার মেয়ের মুখ দেখেই কদর্য আক্রমণ! কী বলছে সবাই?

Bipasha Basu with her Doughter (Collected)
Bipasha Basu with her Doughter (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৫ শে ডিসেম্বর বড়দিনের সেরা পাওনা ছিল আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহার ফার্স্ট লুক। ঠিক সেই দিনেই মেয়ের মুখ দেখালেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিপাশার একরত্তি মেয়েকে দেখে যখন নেটিজেনদের মন ভাল হওয়ার কথা ঠিক তখনই অতটুকু বাচ্চার উপর নেমে এল কদর্য আক্রমণ। নেপথ্যে তাঁর গায়ের রঙ।

অনেকেই বলে দিলেন, সে নাকি বিপাশার সন্তানই না। কেন? দেবীর গায়ের রঙ ফর্সা। বিপাশার শ্যামবর্ণা– সে কারণে দেবীকে তাঁর মেয়ে বলতে নারাজ অনেকেই। শুধু কি তাই? বিপাশার গায়ের রঙ নিয়ে কথা বলতেও ছাড়লেন না কেউ কেউ। যদিও সমালোচকদের বিরুদ্ধে গিয়ে বিপাশার ভক্তরা মনে করিয়ে দিয়েছেন দেবীর বাবা করণ সিং গ্রোভারের উজ্জ্বল রঙের কথা। একই সঙ্গে তাঁরা প্রশ্ন তুলেছেন,”ওই টুকু বাচ্চার রঙ নিয়েও এ হেন নোংরামি”?

কেরিয়ারে বহুবার বিপাশাকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। ‘কালি বিল্লি’ বলে ডেকেছিলেন করিনা কাপুর। এ রকম উদাহরণ রয়েছে আরও। যদিও দিন যত এগিয়েছে বিপাশার গায়ের রঙই তাঁকে এনে দিয়েছে স্বতন্ত্রতা। সবার থেকে করে দিয়েছে এক্কেবারে আলাদা।

You might also like!