Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Triptii Dimri: ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তৃপ্তিকে কটাক্ষ! যোগ্য জবাব দিলেন নায়িকা

Tripti Dimri & Ranir Kapoor (File Picture)
Tripti Dimri & Ranir Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। এই ছবিতে নায়িকা রশ্মিকা হলেও একটি চর্চিত দৃশ্যে দেখা মিলেছে বুলবুলখ্যাত নায়িকা তৃপ্তি দিমরির। ছবিতে ১০ মিনিটের চরিত্র রয়েছে ‘বুলবুল’ খ্যাত নায়িকার। 

রণবীরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য দেখে বেশ চর্চার শিকার হয়েছেন অভিনেত্রী। সেই দৃশ্যে অভিনেত্রীকে ঘিরে কটাক্ষের অন্ত নেই। তৃপ্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, সমালোচনার জেরে শুরুতে একটু ধাক্কা খেয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী হিসাবে তিনি কেবল নিজের কাজ করেছেন। তৃপ্তি বলেন, ‘ওই দৃশ্যটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শুরুতে আমি একটু ডিসটার্ব হয়েছিলাম। আমাকে এর আগে কখনও কটাক্ষের মুখে পড়তে হয়নি। ধাক্কা লেগেছিল, তবে বসে ভাবলাম আমি তো ভুল কিছু করিনি। আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।   

You might also like!