Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Shruti Das: গায়ের রঙ নিয়ে কটাক্ষ! যোগ্য জবাব দিলেন শ্রুতি

Shruti Das (File Picture)
Shruti Das (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাটরার গ্রাম থেকে আসা এক সাধারণ মেয়ের স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। আর এই স্বপ্ন দেখা নিয়েই কেউ কেউ করেছিল কটাক্ষ। তারা বলেছিল, অভিনেত্রী হওয়ার স্বপ্ন আদেও কোনো দিন পূরণ হবে কি? সেসব নিন্দাকে মিথ্যা প্রমাণ করে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী আজ শ্রুতি দাস। 

আপাতত তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে। প্রথম থেকেই টিআরপি-তে বেশ ভালো ফল করছে এই মেগা। সিরিয়ালে শ্রুতির বিপীরতে রয়েছেন গৌরব রায়চৌধুরী। দুজনে একসঙ্গে এর আগেও কাজ করেছেন ত্রিনয়নী-তে। এবারও পাখি আর উজান হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শক মনে।

একটি সাংস্কৃতিক অনুস্থানের ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করলেন শ্রুতি, যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে সকলের থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী। পিছনে যেন বাধভাঙা উচ্ছ্বাস। যতদূর চোখ যায়, চোখে পড়বে দর্শকদের মাথা। শ্রুতিকে বলতে শোনা যায়, ‘পরেরবার ক্লাব কতৃপক্ষ আমাকে না ডাকলেও আমি চলে আসব আপনাদের সঙ্গে দেখা করতে।’ চিৎকার করে জনতাকে, আই লাভ ইউ-ও বলেন। 

এই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর সংযোজন, সবাই বলেছিল, এ কোনওদিন নায়িকা হতে পারবে না। কেউ মেনে নেবে না। আর তারপর এটা হল…’ 

You might also like!