
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ যেন এক প্রাচ্য ও প্রাশ্চাত্যের মেলবন্ধন ছবির একটি ছবিকে কেন্দ্র করে। ভারতীয় চলচ্চিত্রের অন্দরমহলে ঢুকে পড়ল আন্তর্জাতিক স্তরের ফুটবল। ভাবছেন ব্যাপারটা কি ভাবে ঘটল?
আসলে জানা গিয়েছে, রজনীকান্তের নতুন ছবি উপভোগ করলেন ক্রিসচিয়ানো। গোটা বিশ্বে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রজনীকান্তের 'জেলার' ছবি। পরিবার নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সূত্রের খবর, দুবাইয়ের একটি মাল্টিপ্লেক্সে নাকি স্বপরিবারে রজনীকান্তের জেলার ছবি দেখতে গিয়েছিলেন রোনাল্ডো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবির মাধ্য়মেই রটে যায় এই খবর।
