Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Dadagiri : সম্বন্ধ এসেছিল, কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হল না ! দাদাগিরি-তে বললেন সাবিত্রী !

Actress Savitri Chatterjee
Actress Savitri Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিনেমায় বিয়ে হয়েছে বহুবার। কিন্তু রিয়েল লাইফে বিয়েটা আর করা হয়ে ওঠেনি বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের । আর সেই নিয়েই এবার দাদাগিরি-র মঞ্চে রসিকতা করতে দেখা গেল খোদ অভিনেত্রীকে । তাঁর কথা শুনে রীতিমতো হেসে গড়িয়ে পড়লেন সৌরভ, দেব থেকে সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়রা ।

দাদাগিরিতে আসবে টিম 'প্রধান' । দাদার মঞ্চে দেখা যাবে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সোহমদের । সম্প্রতি, তার প্রোমো প্রকাশ্যে এনেছে জি বাংলা । সেখানেই দেখা গেল, রসিকতায় মেতেছেন সাবিত্রী । তাঁকে বলতে শোনা গেল, যাকেই তাঁর ভাল লেগেছে, পরে জানা গিয়েছে সে নাকি বিবাহিত । এখানেই শেষ নয়, সাবিত্রী জানালেন পরাণ বন্দ্যোপাধ্যায়েরও নাকি সম্বন্ধ এসেছিল তাঁর কাছে । কিন্তু, একটাই আক্ষেপ তাঁর, অনেক চেষ্টা করেও বিয়েটা আর হল না । আর এ কথা শুনেই হেসে গড়িয়ে পড়লেন দেব, সৌরভরা ।

টিম প্রধান দাদাগিরির মঞ্চে খেলতে আসছে শনিবার । সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে । সিনেমায় দেব ছাড়াও অভিনয় করছেন সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, মমতা শঙ্কর, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়রা ।


You might also like!