Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Ranbir Kapoor- Alia Bhat: জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে আলিয়ার পাশে দাঁড়ানোতে আপত্তি জানালেন রণবীর

Ranbir - Alia
Ranbir - Alia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁদের বয়সের ব্যবধান সত্ত্বেও মনের মিল চোখে পড়ার মতো।বলিপাড়ার অন্যত্তম চর্চিত দম্পতি রনবীর ও আলিয়া সব সময় ই নজরে থাকেন সবার। তাঁদের দেখে হ্যাপি কাপল বলেই অনুমান হলেও নেটপাড়ার একাংশের দাবি আলিয়ার উপর নাকি রীতিমতো খবরদারি চালান অভিনেতা। এমনকি আলিয়া নিজেই বলেছেন তাঁর স্বামী জোরে কথা বলা পছন্দ করেন না। এমনকি তাঁর লিপস্টিক লাগানোতেও আপত্তি রয়েছে। এ বার ৬৯তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠান কক্ষে আলিয়ার পাশে দাঁড়ানোতেও আপত্তি জানালেন রণবীর। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

উল্লেখ্য, গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির জন্য ৬৯ তম জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। আলিয়ার সঙ্গে ছিলেন স্বামী রণবীর। আলিয়া পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা তাঁর বিয়ের শাড়িটি। রণবীর পরেছিলেন কালো গলাবন্ধ। 

এই অনুষ্ঠানে হাজির হন দু'জনেই, তবে গাড়ি থেকে নামা মাত্রই যেন আলিয়ার থেকে ছাড়া ছাড়া রণবীর। অনুষ্ঠান কক্ষে প্রবেশ করার সময় যখন আলিয়া সাক্ষাৎকার দিচ্ছেন, তখন রণবীরকে তাঁর পাশে দাঁড়াতে বলা হলেও তিনি রাজি হননি। খানিক টালবাহানা করেই আলিয়ার থেকে দূরে গিয়ে দাঁড়ান। তার পর থেকে নানা জল্পনা এই দম্পতিকে নিয়ে। তাঁদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

You might also like!