Breaking News
 
Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের

 

Raju Srivastav still critical : এখনও সঙ্কটেই কমেডিয়ান রাজু শ্রীবস্তব, রয়েছেন এইমস-এর ভেন্টিলেটরে

raju srivastav still critical and in Icu
raju srivastav still critical and in Icu

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : সঙ্কটজনক অবস্থায় এখনও আইসিইউ-র ভেন্টিলেটরে রয়েছেন প্রখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। শুক্রবার সকালে দিল্লির এইমস সূত্রে জানা গিয়েছে, রাজু শ্রীবাস্তব এখনও সঙ্কটেই রয়েছেন, আইসিইউ-র ভেন্টিলেটরে চিকিৎসা চলছে তাঁর। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নীতীশ নায়েকের অধীনে চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের।

হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময় বুধবার হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। ট্রেডমিলে হাঁটার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন, জ্ঞানও হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস। আপাতত সেখানেই চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের। শারীরিক অবস্থার একটুও উন্নতি হয়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…