Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Raima Sen: বাংলা ওয়েব সিরিজে ফিরছেন রাইমা সেন, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?

Raima Sen
Raima Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃহ্যালো, রক্তকরবীর পর আরও একটা নতুন বাংলা ওয়েব সিরিজে (Bengali Web series) রাইমা সেন (Raima Sen)। টলিপাড়ায় গুঞ্জন, সাহানা দত্তের পরিচালনা নতুন সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে রাইমাকে । সিরিজে নাম কলঙ্ক । ইতিমধ্যেই তার পোস্টার প্রকাশ্যে এসেছে ।

জানা গিয়েছে, 'কলঙ্ক'-এ অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রাইমার কাছে । সূত্রের খবর, প্রস্তাবে রাজি হয়েছেন অভিনেত্রী। পুজোর পরেই এই সিরিজের শুটিং শুরু হবে। তবে, কী নিয়ে সিরিজের গল্প, তা এখনও জানা যায়নি । অনেকে মনে করছেন, সাহানা-র বেশিরভাগ সিরিজ যেহেতু নারীকেন্দ্রিক, সেক্ষেত্রে 'কলঙ্ক'-তেও সেই ছোঁয়া থাকতে পারে ।

জানা গিয়েছে, হইচই-এ দেখা যাবে সিরিজটি । সম্প্রতি, হইচই তাদের নতুন সিজনের জন্য একাধিক ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছে । তার মধ্যে অন্যতম হল কলঙ্ক । রাইমা-কে আবারও ওয়েব সিরিজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।


You might also like!