Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Harrdy Sandhu: শারীরিক হেনস্থার শিকার হার্ডি সান্ধু! কি হয়েছিল তারপর?

Harry Sandhu (File Picture)
Harry Sandhu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কবীর খানের স্পোর্টস বায়োপিক ৮৩ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন পঞ্জাবি গায়ক এবং অভিনেতা হার্ডি সান্ধু। তিনি সম্প্রতি জানিয়েছেন, শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। সাম্প্রতিক সাক্ষাৎকারে গোটা ঘটনার বর্ণনা করেন তিনি, যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দু বছর এক আগে বিয়েতে গাইতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন। হার্ডি জানান, তাঁর সামনে এক মধ্যবয়সী মহিলা নাচ করছিল। দেখে যার বয়স গায়কের মনে হয়েছিল ৪০-এর সামান্য বেশি। বারবার সে স্টেজে উঠে হার্ডির সঙ্গে নাচ করার আবদার জানাতে থাকে। নাও করেছিলেন হার্ডি। জানিয়েছিলেন তাঁকে স্টেজে ডাকলে বাদবাকিরাও একই দাবি করবে। খারাপ হবে পরিস্থিতি। অগত্যা সেই মহিলাকে সেজে ডাকতেই হয় হার্ডিকে। একটি গানে দুজনে একসঙ্গে নাচও করেন। এরপর ওই মহিলাকে তিনি প্রশ্ন করেন, ‘এখনআপনি খুশি তো?’ তবে সেই মহিলার পরের আবদার ছিল হার্ডিকে একবার জড়িয়ে ধরা। সেটাও মেনে নেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। জড়িয়ে ধরেই ছেড়ে দেন হার্ডিকে ওই মহিলা, চেটে দেন কানও। 

You might also like!