Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Iman Chakraborty:'এবার বিতর্কে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী ইমন

Iman Chakraborty
Iman Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইমন এর আগেও একাধিকবার বিতর্ক জড়িয়েছেন নিজেকে। কখনো তাঁর শিল্প নিয়ে কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে। সারেগামাপা থেকে রক্তদান শিবির, কিংবা মুখের ব্রণ অথবা প্রাক্তন সম্পর্ক! সবকিছু নিয়েই আজকাল সোশ্যালে কটাক্ষের শিকার হন এই জাতীয় পুরস্কার জয়ী গায়িকা। গান গাওয়ার পাশাপাশি নাচ হোক বা অভিনয় কিংবা মডেলিং, সবকিছু নিয়েই চর্চা করেন ইমন। মাঝেমধ্যেই বোল্ড ফটোশ্যুটে তাক লাগান শিল্পী। পোস্ট করেন শরীর চর্চার ভিডিয়ো। সেই নিয়ে কিছু লোকের নাক সিঁটকানির শেষ নেই। সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ইমন। সেখানে গামছা ব্লাউজ টপ আর সাদা স্কার্টে ধরা দিয়েছেন ‘টাপা টিনি’ গায়িকা। সঙ্গে ম্যাচিং ওড়না। ওই ছবিতে স্পষ্ট তাঁর নির্মেদ পেটে। বক্ষ বিভাজন কিছুটা উন্মুক্ত বলতেই হবে। আর বিতর্ক শুরু এখন থেকেই।

ইমনের এই পোষ্ট নিয়ে এসেছে অজস্র ভালা-মন্দ মন্তব্য। এটা দেখে মুমমুন বিশ্বাস নামে জনৈক মহিলে মন্তব্য ছুঁড়ে দেন, “আগেকারদিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত । তাদের অন্য পেশায় আসতেই দেখিনি। কি জানি আমরা কোন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। বড্ড ভয় করে’’। আগুনের ঘি পড়ার মতো জ্বলে ওঠেন ইমন। মুহূর্ত কাল বিলম্ব না করে উত্তর দেন -” শুধু রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের সম্মান করেন? শিল্পীর তো আলাদা করে কোনও জাত নেই। শিল্পী মানে যিনি শিল্প সৃষ্ট করেন। এই পোশাক যিনি বানিয়েছেন তিনি শিল্পী, মেক-আপ যিনি করেছেন তিনিও শিল্পী, ছবি যিনি তুলেছেন তিনিও আর আমিও। শিল্পী শুধু আপনাদের মাথানত বা উঠানোর জন্যে বানাবেন না।….. রইল বাকি রবীন্দ্রনাথের কথা, আগে ওঁনাকে জানুন, পড়ুন ও বুঝুন। পরে সম্মান করবেন’’ তবে অনেকেও ইমনের এই মন্তব্যকে খুব ভালো চোখে দেখছেন না।

You might also like!