Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Kabuliwala Trailer: ছবি বিশ্বাসের জায়গায় মিঠুন চক্রবর্তী, রিলিজ হল 'কাবুলিওয়ালা'-র ট্রেলার

Kabuliwala Trailer
Kabuliwala Trailer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী 'কাবুলিওয়ালা' গল্পের কথা উঠলেই বাঙালি আচ্ছন্ন হয় একরাশ নস্টালজিয়া মাখামাখি মুগ্ধতায়৷ মিনি আর কাবুলিওয়ালা রহমতের অসমবয়সী আশ্চর্য বন্ধুত্ব বইয়ের পাতার বাইরেও মুগ্ধ করেছে বাঙালিকে। হয়ে উঠেছে বাবা-মেয়ের ভালোবাসার চিরন্তনী আখ্যান। বড় পর্দায় এর আগে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন কিংবদন্তি ছবি বিশ্বাস। আরও একবার রুপোলী পর্দায় আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অসামান্য গল্প। আগামী ক্রিসমাসে রিলিজ করবে সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'। তার আগে সোমবার রিলিজ হল ছবির ট্রেলার।

সুমনের পরিচালনায় মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে৷ আর মিঠুন তো আছেনই কেন্দ্রীয় চরিত্রে।

এসভিএফ এন্টারটেনমেন্ট প্রযোজিত, জিও স্টুডিওজ এবং ও এসভিএফ এন্টারটেনমেন্টের নিবেদিত 'কাবুলিওয়ালা' ঘিরে রিলিজের আগেই রীতিমতো আলোচনা চলছে। হবে নাই বা কেন! এই গল্প যে বাঙালির বেড়ে ওঠার সঙ্গী।


You might also like!