Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Tollywood gossip 2025:ঋতুপর্ণাকে নিয়ে মদন মিত্রের প্রেমময় মন্তব্য ভাইরাল

Madan Mitra Rituparna viral video
Madan Mitra Rituparna viral video

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : গত তিন দশক ধরে নানান ঘরানার ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘গুড বাই মাউন্টেন’, যা প্রেমের গল্পে ভরপুর ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায়। এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, একসঙ্গে এই জুটিকে পর্দায় দেখতে দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা।

ঋতুপর্ণা-ইন্দ্রনীল জুটিকে পর্দায় দেখে উচ্ছ্বসিত দর্শক। এ দিন নায়িকাকে প্রশংসায় ভরালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ছবির বিশেষ প্রদর্শনে হাজির হয়েছিলেন তিনি। ঋতুপর্ণার পরনে ছিল আজরাখ কাজের একটি সালোয়ার স্যুট, সঙ্গে মানানসই গয়না। আর মদন পরেছিলেন সাদা পাঞ্জাবি, পাজামা। তিনি নেতা হলেও অভিনয়ের প্রতি তাঁর এক অন্য টান আছে। নিজে গান-বাজনা করতে ভালবাসেন। আগে সমাজমাধ্যমের পাতায়ও খুব সক্রিয় ছিলেন।

নতুন ছবিতে ঋতুপর্ণাকে দেখে মুগ্ধ মদন। তিনি বললেন, “ঋতুপর্ণা এক এবং অদ্বিতীয় । তিনি যে ছবিতে থাকবেন একাই টেনে নিয়ে যাবেন। ওর সঙ্গে অভিনয়ও করলাম।” কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। তা নিয়ে বেশ হইচই হয়েছিল। অগস্টে আবার পর্দায় ‘বেলা’ হয়ে ফিরবেন নায়িকা। এর আগেও মহিলাকেন্দ্রিক কাহিনিতে দর্শক তাঁকে দেখেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “নতুন পরিচালক, প্রযোজকদের সঙ্গে কাজ করতে আমি সর্ব ক্ষণ আগ্রহী। তবে আমার কোনও ছবির সঙ্গে অন্য ছবির মিল খুঁজে পাবেন না কেউ। প্রতিটি গল্প ভিন্ন স্বাদের। ‘গুড বাই মাউন্টেন’ ছবিতে যেমন পরিণত প্রেমের ছবি দেখা যাবে। তেমনই ‘বেলা’ নারীশক্তির উদ্‌যাপন করবে।”



You might also like!