Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Katrina Kaif:সাফল্যে আপ্লুত ক্যাটরিনা

Katrina Kaif
Katrina Kaif

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির দাপট এবারও অব্যাহত। দেওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছিল মনীশ শর্মা পরিচালিত ছবি ‘টাইগার থ্রি’। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। সারা ভারতে সিনেমাপ্রেমীরা ছবিটিকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুরাগীদের আবেগ দেখে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ক্যাটরিনা। 

ক্যাটরিনা বলেন, ‘দেশজুড়ে মানুষ “টাইগার থ্রি”কে ঘিরে যে ভালোবাসা প্রকাশ করছেন, তার সাক্ষী হওয়া সত্যিই আনন্দদায়ক। মানুষের এই অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ আর আপ্লুত। 

দেওয়ালিতে এই ভালোবাসা উপরি পাওনা। ছবির এই সাফল্যে আমি সত্যি গর্বিত, এই দেওয়ালি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে। এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ দারুণ সফলতা পেয়েছিল। এবারও সেই ধারা অব্যাহত।’

এই সফলতা ক্যাটরিনা তাঁর পরিবারের সঙ্গে ভাগ করে নিয়ে বলেন, ‘আমি আমার পরিবারের কাছ থেকে যে ভালোবাসা আর সমর্থন পেয়েছি, তা আমার জন্য বিশেষ কিছু। আমার শ্বশুর শ্যামজি (শ্যাম কৌশল) জ্যেষ্ঠ অ্যাকশন নির্দেশক। পর্দায় জোয়ার অ্যাকশন দৃশ্যের জন্য চারদিকে আমার প্রশংসা শুনে তিনি খুব খুশি।

 আমাকে নিয়ে তিনি গর্বিত বলে জানিয়েছেন। এ সবকিছু আমার জন্য খুবই বিশেষ। ভিকিরও (ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল) ছবিটি দারুণ ভালো লেগেছে। সে বলেছে যে জোয়ার চরিত্রটিকে ছবিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।’

এদিকে ‘শ্যাম বাহাদুর’ ছবির ট্রেলার মুক্তির পর দর্শক থেকে সমালোচক ভিকির প্রশংসায় পঞ্চমুখ। ক্যাটরিনাও ভিকির প্রশংসা করে বলেন, ‘সে অত্যন্ত বুদ্ধিমান, বয়সের তুলনায় পরিপক্ব। আমার মনে হয়, এর বড় অংশ তার মা–বাবার শিক্ষার সঙ্গে জড়িয়ে। মা–বাবার কাছ থেকেই সে গভীর মূল্যবোধ শিখেছে।’

একই অনুষ্ঠানে হাজির ছিলেন ‘টাইগার থ্রি’র ‘টাইগার’ অর্থাৎ সালমান খানও। তিনিও ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এরপর ফ্রাঞ্চাইজিটির তৃতীয় ছবির সাফল্যে খুশি। ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধে এই তিন ছবির সাফল্যকে তিনি ‘হ্যাটট্রিক সাফল্য’ হিসেবে অবিহিত করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।


You might also like!