Entertainment

2 years ago

Anupam Kher Vs Swastika Mukherjee : জোর তর্জা অনুপম খের বনাম স্বস্তিকা

Anupam Kher - Swastika Mukherjee
Anupam Kher - Swastika Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক মাথা পাকা চুল, গালভর্তি দাড়ি, পরনে কালো রঙের পোশাক। সাদা-কালে ছবিতে অবিকল রবি ঠাকুর। এই ছবি পোস্ট করেই অনুপম খের তাঁর ৫৩৮তম ছবি করার কথা ঘোষণা করেন,অভিনেতার এই লুক সোশাল মিডিয়ায় শোরগল ফেলে  দিয়েছিল। অলোচিত, সমালোচিত দু'ই হন অভিনেতা। অনুপম খেরকে রবি ঠাকুরের বেশে দেখে বেশ বিরক্ত হয়েছেন টলিউডের স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি তাঁর ক্ষোভ টুইটারে প্রকাশ করেছেন। অনুপম খেরের নাম না না নিয়েই তিনি অভিনেতাকে কটাক্ষ করেন। তবে অভিনেত্রী কী বলতে চাইছেন সেই বার্তা কিন্তু অনুপম খেরের কাছে পৌঁছে গিয়েছে। যদিও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানালেও পরে অনুপম খের এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান।  

এক সাক্ষাৎকারে অনুপম খের তাঁর রবীন্দ্রনাথের এই লুক প্রসঙ্গে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাজে আমার এই লুক যে ভাইরাল, তাঁর সম্পূর্ণ কৃতিত্ব গোটা টিমের।  আমি শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি একলা ছেড়ে দেওয়া উচিত। অন্য কারো উচিত নয় তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা।  স্বস্তিকাকে কটাক্ষ করে অনুপম খের সেই সাক্ষাৎকারে বলেন, কিছু মানুষ নেতিবাচক কাজের দ্বারা প্রচারের আলোয় আসতে চান। আমি জানতে চাই উনি কি রবি ঠাকুরের মুখপাত্র। 

প্রসঙ্গত, অনুপম খেরের রবি ঠাকুরের বেশে ছবি পোস্ট হওয়ার পরই স্বস্তিকা টুইটারে লিখেছিলেন, ‘আমার মনে হয়, রবি ঠাকুরের চরিত্রে কারও অভিনয় করাই উচিত নয়। মানুষটাকে দয়া করে ছেড়ে দিন।’ এটা যে অনুপম খেরকে কটাক্ষ করেই অভিনেত্রী বলেছিলেন কারোর বুঝতে আর বাকি ছিল না। তারই জবাব এবার বলিউড অভিনেতা দিলেন স্বস্তিকাকে। 

উল্লেখ্য, চলতি বছরেই গত মার্চ মাসে কলকাতা সফরে এসে শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে মুগ্ধ হয়েছিলেন অভিনেতা। 

You might also like!