Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Entertainment

3 years ago

Swastika-Dibyojyoti: রিয়াল লাইফের ঝঞ্ঝাট কি এবার মিটতে চলেছে?

Anuraager Choyan (File Picture)
Anuraager Choyan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টিআরপি টপ লিস্টে থাকা ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। সেখানে মূল দুই চরিত্র অনুরাগের ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্ত ও দীপার ভূমিকায় দেখা যায় স্বস্তিকা দত্তকে। এই মুহূর্তে বাংলার সবচেয়ে আলোচ্য সিরিয়াল।

তবে সূর্য-দীপার অনস্ক্রিন রসায়নক ছাপিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চর্চায় দুজনের বাস্তবের ক্যাচাল। খবর, বন্ধুত্বে চিড় ধরেছে স্বস্তিকা-দিব্যজ্যোতির। সিরিয়ালের লিড নায়ক-নায়িকার ঝামেলার খবর অবশ্য নতুন নয়, এর আগে আদৃত-সৌমিতৃষার তিক্ত সম্পর্কের গুঞ্জনও কানে এসেছে। গত মাসেই সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেন স্বস্তিকা-দিব্যজ্য়োতি। তারপর থেকেই দুজনের ঝামেলার খবর আগুন গতিতে ছড়িয়ে পড়ে। দুজনের মনোমালিন্যের খবর মেনেও নিয়েছেন দিব্যজ্যোতি। এর মাঝেই গত সপ্তাহে দিব্যজ্যোতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বস্তিকা। তারপর থেকেই প্রশ্ন, তবে কি রাগ কমল নায়িকার? সম্পর্কের ঝামেলা নিয়ে প্রশ্ন উঠতেই স্বস্তিকার জবাব- ‘খারাপ-ভালো সব মিলিয়ে মিশিয়েই বন্ধুত্ব। বন্ধুত্বে তো ঝগড়া-ঝামেলা হয়। মা-মেয়ের মধ্যেও তো ঝামেলা হয়, তবে মিটে যায়। কিন্তু খারাপের মধ্যে থেকে ভালোটা বেছে নিতে হয়। আমি সেটাই চেষ্টা করি।’ টলি ফোকাস কলকাতাকে দেওয়া সাক্ষাৎকারে দীপা স্পষ্ট বলেন-'সবার আগে আমি নিজেকে ভালোবাসি, না হলে অন্যকে ভালোবাসতে পারব না। ঝগড়া হবে তবে সেটা মিটে যাবে। পরিস্থিতি সবসময় এক থাকে না। পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাতে হবে।'

অন্যদিকে বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে কী করেন দিব্যজ্যোতি? এই প্রশ্নের জবাবে পর্দার সূর্য জানান, ‘আমার মনে হয় সব কিছু নিজের হাতে ঠিক করা যায় না। কিছু জিনিস সময় ঠিক করে। এক জায়গায় থাকতে গেলে দুটো বাসনের মধ্যে ঠোকাঠুকি লাগবেই। হয়তো বাসনে দাগও পড়বে। তা বলে আমরা বাসনগুলো ফেলে দিই না।’ ভুল বোঝাবুঝি মিটে কবে ফের জমাটি বন্ধুত্ব হবে দুজনের, সেটা দেখার অপেক্ষায় অনুরাগীরা। 

You might also like!