Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Dev starrers Pradhan : ইন্সপেক্টর দেব, 'প্রধান'-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে, কিন্তু নেই সৌমিতৃষা

Dev starrers Pradhan
Dev starrers Pradhan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদেব অভিনীত 'প্রধান'-এর শুটিং শেষ হয়েছে সদ্য । এবার প্রকাশ্যে এল সিনেমার ফার্স্ট লুক পোস্টার । আবারও নতুন চরিত্রে নতুন চমক দিতে তৈরি দেব । পোস্টারেই তার ইঙ্গিত মিলল । এবার দেখা গেল ইন্সপেক্টর দীপক প্রধানকে । ফার্স্ট লুকে খাকি উর্দিতে নজর কাড়লেন দেব । তবে, দেবের সঙ্গে দেখা গেল না সৌমিতৃষাকে ।

ফার্স্ট লুক পোস্টারে দেবের সঙ্গে দেখা গেল পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীকে । ছবির নীচে লেখা, প্রজাপতির পর প্রধান, নো মোর ফিয়ার । তবে ছবির প্রথম পোস্টারে জায়গা হয়নি মিঠাইরানির । ফলে একটু হলেও হতাশ তাঁর ভক্তরা । দু'জনকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।

বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে দেব-এর 'প্রধান'। মুক্তির তারিখ ২২ ডিসেম্বর । ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে । শুটিংয়ের শেষে টিমের সঙ্গে ছবি পোস্ট করেন দেব, সৌমিতৃষা দু'জনেই । দেব-সৌমিতৃষা ছাড়াও সিনেমায় অভিনয় করবেন সোহম চক্রবর্তীও । টনিক ও প্রজাপতির পর আবার অভিজিৎ সেনের পরিচালনায় কাজ করছেন দেব ।

You might also like!