Breaking News
 
CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন

 

Entertainment

2 years ago

Indian Idon 14 : বাংলার শুভদীপকে হারিয়ে ইন্ডিয়ান আইডল ১৪ চ্যাম্পিয়ন কানপুরের বৈভব গুপ্তা

Indian Idon 14 Vaibhav Gupta of Kanpur
Indian Idon 14 Vaibhav Gupta of Kanpur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইন্ডিয়ান আইডল সিজন ১৪-র ট্রফি জিতলেন কানপুরের বৈভব গুপ্তা । ৩ মার্চ ছিল গ্র্যান্ড ফিনালে । ৬ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল ফাইনাল । কিন্তু শেষ হাসি হাসলেন বৈভবই । শ্রেয়া ঘোষাল, কুমার শানুদের হাত থেকে তুলে নিলেন ট্রফি । সেইসঙ্গে ২৫ লাখ টাকাও পেয়েছেন তিনি । তবে, এবারও জয়ের একেবারে কাছে এসেও বাংলার ঘরে এল না ট্রফি । ফার্স্ট রানার আপ অর্থাৎ দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল শুভদীপ দাস চৌধুরীকে ।

তৃতীয় হয়েছেন পীযুষ পানওয়ার । ফাইনালে আরও তিন প্রতিযোগী ছিলেন ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন । তাঁদের মধ্যে চতুর্থ স্থান পেয়েছেন বাংলার অনন্যা পাল । ফাইনালের শুরুতেই শ্রেয়া ঘোষণা করেছিলেন ৩ঘণ্টায় থাকবে ৩টি চ্যালেঞ্জ । সেই ৩ চ্যালেঞ্জের শেষেই বেছে নেওয়া হয় এবারের চ্যাম্পিয়নকে ।

ইন্ডিয়ান আইডলের চলতি সিজনে বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু । ফাইনালের রাতে চমক ছিল সোনু নিগম । গাইলেন গানও । শুধু সোনু নিগম নয়, ফাইনালের দিন গানে গানে মঞ্চ মাতিয়েছেন শ্রেয়া ও কুমার শানুও ।


You might also like!