Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Swastika Mukherjee: কেমন ছিল মহালয়ার দিনে স্বস্তিকার আড্ডা বাসর?

Swastika Mukherjee (File Picture)
Swastika Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেকেই এমন আছেন যারা পুজোর সময় ভিড়ে বেরোতে বেশি পছন্দ করেন না। বরং বাড়িতে থেকেই সবার সাথে হইহই করে সময় কাটাতে পছন্দ করেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ও কিন্তু তাঁদের থেকে ভিন্ন নয়। দেবীপক্ষের সূচনাটা স্বস্তিকা করেছিলেন কিছুটা অন্যরকভাবে। বাড়িতেই বন্ধুবান্ধব ও পরিবারের সাথে হইহই করে কাটালেন তিনি। 

দেখা গেল তাঁরা কখনও গান গাইছেন, কখনও নাচ করছেন। কখনও লুচি বেলছেন কখনও সেটা ভাজছেন। চলছে দেদার আড্ডা, মজা। শেষে গ্রুফি তুলতেও ভুললেন না তাঁরা। স্বস্তিকা লেখেন, 'আমাদের মহালয়া, আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল, একি আনন্দ তরঙ্গ।' অনেকেই তাঁর পোস্টে মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন, 'কী সুন্দর। এটাই তো আসল মজা, প্রিয়জনদের সঙ্গে আড্ডা আর খাওয়া।' কেউ আবার লেখেন, 'ভীষণ মজা করুন। আনন্দে পুজোর দিন কাটান।'

You might also like!