Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Hero Alom: "চিনের চাকরি ছেড়ে বাংলাদেশে... হিরো আলমের প্রেমে পরা বিদেশিনী!

Hero Alom
Hero Alom

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যা না চর্চা , তার থেকেও বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে  এখন হিরো আলম।  বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটারের জুড়ি মেলা ভার! দিন কয়েক আগেই আমেরিকায় থাকা চিকিৎসক তরুনির সঙ্গে তার সাতপাকে বাঁধা পরার খবরে শোরগোল পরে গিয়েছিল গোটা নেট দুনিয়াতে । জানা গেছে তরুণীটি বিদেশিনী হলেও বেশ কয়েকদিন ধরে হিরো আলমের কবিতা, গান ও কন্টেন্ট দেখে অনুরাগী হয়ে পরেন। এক সময় তাঁরা সামাজিক মাধ্যমে যোগাযোগও শুরু করেন । ধিরে ধিরে কথপকথন গড়ায় বন্ধুত্ব এবং তার পরিনিতিতে গড়ে ওঠে প্রেম । বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে হিরো আলম। 

পদ্মাপারের সংবাদমাধ্যম সূত্রে খবর, এক তরুণী চিনের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফিরেছেন শুধুমাত্র হিরো আলমের জন্য। কে তিনি? জানা গিয়েছে, কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু ২০১৯ সালেই পরিবারের সঙ্গে চিনের হাংঝু শহরে পাড়ি দিয়েছিলেন। তরুণীর মা কর্মসূত্রে চিনেই থাকেন। তান্নুও সেখানে একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি করতেন এযাবৎকাল। বছর খানেক সেই সংস্থাতেই নিষ্ঠা নিয়ে কাজ করেছেন তান্নু। কিন্তু হিরো আলমের নায়িকা হওয়ার হাতছানি এড়াতে পারেননি। তাই এক লহমায় চিনের বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে ফিরেছেন তরুণী। শুধু তাই নয়, দেশে ফিরেই হিরো আলমের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, শোবিজ দুনিয়ার প্রতি বরাবরই আকর্ষণ ছিল সাইকা সুবহা তান্নুর। তাই চিনে কাজের অবসরেও গান দিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানাতেন। সোশাল মিডিয়াতেও শেয়ার করতেন সেসব। সেখানে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমন বার কয়েক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে ইতিবাচক মনোভাবাপন্ন তান্নুর মনে ঝড় তুলে দিয়েছিল নেটিজেনদের প্রতিক্রিয়া। বছরখানেক চিনে থাকলেও দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের উপর বরাবরই নজর রাখতেন তরুণী। ইচ্ছে ছিল, বাংলাদেশে ফিরে বিনোদুনিয়ায় কাজ করবেন। সেই সূত্রেই হিরো আলমের সঙ্গে পরিচয় হয় সাইকা সুবহা তান্নুর। তাঁর কাছে নিজের ইচ্ছেপ্রকাশ করেন তিনি। আশরাফুলের তরফে ইতিবাচক সাড়া পাওয়ার পরই চিন থেকে পাততাড়ি গুটিয়ে ঢাকায় চলে আসেন তান্নু। হিরো আলমের (Hero Alam) সঙ্গে দেখা করেন। এভাবেই মিউজিক ভিডিওয় দুজনের জুটি বাঁধার সূত্রপাত। আর সেই শুটিংয়েই আলমের বাহুডোরে তান্নুর ছবি দেখে পদ্মাপারের ‘রসিক’ নেটিজেনদের মন্তব্য, ‘পিরিতি কাঁঠালের আঠা…!’ যদিও আশরাফুল সাফ জানিয়েছেন যে, “আমরা মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছি। চাইনিজ মিউজিক ভিডিওতে আমি ও তান্নু মডেল হয়েছি। দর্শকরা তাড়াতাড়ি দেখতে পারবেন।”

You might also like!