Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Dunki Craze in Kolkata: কলকাতায় ডাঙ্কি-র ফার্স্ট ডে, ফার্স্ট শো! সিনেমাহলের বাইরে ভক্তদের শাহরুখ-পুজো

Dunki Craze in Kolkata
Dunki Craze in Kolkata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের মতো দেশে ভাষা, সংস্কৃতি, জাত-ধর্মের সব বিভেদ ঘুচে যায় একটা নামে। শাহরুখ খান। আজ কিং খানের ছবি মুক্তির দিন। ক্যালেন্ডারে লাল দাগ না থাকলেও কিং খানের ভক্তদের মনে লাল কালিতে লেখা একটা দিন। সারা দেশজুড়ে ডাঙ্কি-র মুক্তি ঘিরে উন্মাদনা।

বলিউড বাদশার এ বছরের তৃতীয় ছবি মুক্তির সকালটা কেমন? শীতের সকাল, কুয়াশার চাদরে মোড়া জুবুথুবু একটা সকালের চেহারা খোলনোলচে বদলে ফেলেছেন কিং খান। কলকাতায় শাহরুখের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের আগে পোস্টারে পোস্টারে কিং খানের গলায় গাঁদার মালা। শাহরুখের নামে জয়ধ্বনিতে ঘুম ভাঙল আট থেকে আশির। প্রদীপ জ্বেলে, ধূপ জ্বালিয়ে, গঙ্গাজল ছিটিয়ে ছবির সাফল্যের প্রার্থনা চলল গোটা সকাল।

বৃহস্পতিবার ভোর রাত থেকেই সারা দেশজুড়ে বাড়ছিল উন্মাদনা। সেই সব ভিডিয়ো রিটুইট করে স্বয়ং বাদশা নিজেই লিখলেন, 'আশা রাখি, আপনাদের বিনোদনের রসদ দিতে পেরেছি'।


You might also like!