Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Serial Mithijhora : বিয়ের দিনই বাবার মৃত্যু, মুহূর্তে বদলে যাবে রাই-এর জীবন, মিঠিঝোরা-র প্রোমো প্রকাশ্যে

Serial Mithijhora
Serial Mithijhora

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'মিঠিঝোরা' । এই ধারাবাহিকের মাধ্যমে ফের ছোটপর্দায় কামব্যাক হয়েছে মিতুলের । তবে, এবার রাই নামে দর্শকদের মন জয় করে নিচ্ছেন আরাত্রিকা । ধারাবাহিকের এখন দেখানো হচ্ছে রাইয়ের বিয়ে । তাই নিয়ে ব্যস্ত তাঁদের পরিবার । কিন্তু, আদৌ কি নতুন ঘর বাঁধানোর স্বপ্ন পূরণ হবে রাইয়ের নাকি বিয়ের দিনই অন্ধকার নেমে আসবে তাঁর জীবনে ? ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই উদ্বেগে দর্শকরা ।

প্রোমোতে দেখা গেল, লাল টুকটুকে বেনারসি, গয়না পরে বরের অপেক্ষা করছে রাই । চারিদিকে উলু আর শঙ্খধ্বনি । কিন্তু, এত আনন্দের মুহূর্তে হঠাৎ অন্ধকার নেমে আসে রাইয়ের জীবনে । প্রোমোতে দেখা গেল বিয়ের দিনই মৃত্যু হবে রাইয়ের বাবার । আর তারপরই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলবে রাই । নিজের স্বপ্ন ভেঙে বোনের সঙ্গেই বিয়ে দেবে তার হবু বরের ।

তিন বোনের গল্প, একজন দিদির স্বার্থত্যাগের গল্প মিঠিঝোরা । আগেই জানা গিয়েছে, কঠিন সময়ে পরিবারের হাল ধরতে নিজের বিয়ে নিজেই ভেঙে দেবে রাই । এরপর ধারাবাহিক কোন দিকে মোড় নেয়, তা আগামী পর্বগুলিতেই জানা যাবে ।

You might also like!