Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Chanchal Chowdhury : 'চোখ ছলছল করে'...চঞ্চল চৌধুরীর গলায় ঐক্যের সুর, মুগ্ধ নেটিজেনরা

Chanchal Chowdhury
Chanchal Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন কয়েক আগেই ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর বিতর্কিত মন্তব্য হইচই ফেলে দিয়েছিল । এবার আরও একবার সংবাদ শিরোনামে অভিনেতা । তবে কোনও মন্তব্য নয়, গানে গানেই ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় । তাঁর গলায় শোনা গেল বাংলার গান, বাংলা মায়ের গান । উদাত্ত কণ্ঠ, যেন সুরের ঝংকার তুলছেন । আর তাঁকে ঘিরে বাংলাদেশের বেশ কিছু চেনা মুখ । চঞ্চলের গান মুগ্ধ হয়ে শুনলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ইতিমধ্যে চঞ্চলের গলায় ভূপেন হাজারিকার বিখ্যাত গান ''চোখ ছলছল করে' ভাইরাল । রবিবার বাংলাদেশে আগামী নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নাম ঘোষণা ছিল । সেই অনুষ্ঠানেই গান গাইলেন চঞ্চল । অভিনেতার গলায় এই গান শুনে আপ্লুত শেখ হাসিনাও ।

উল্লেখ্য, বিশ্বকাপে ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল বেশ কয়েকজন বাংলাদেশিকে । মজা-মশকরা করতে ছাড়ছেন না অনেকে । সেই প্রসঙ্গেই মুখ খুলে বিতর্কে জড়ান বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী । নিজের দেশের নাগরিকদের কাছেই আক্রমণের মুখে পড়েন চঞ্চল।

You might also like!