Breaking News
 
CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন

 

Entertainment

2 years ago

Eken Babu in Russia: রাশিয়ায় একেন বাবু! এই পুজোয় লেনিনের দেশে অনির্বাণের গোয়েন্দাগিরি!

Eken Babu in Russia
Eken Babu in Russia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশভুষা জটায়ুর মত। অথচ নেশা এবং পেশায় মিল রয়েছে ফেলুদার সঙ্গে। এ হেন একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ। দেশের গণ্ডি পেরিয়ে একেন বাবু এবার রাশিয়ায় পাড়ি দিচ্ছেন।

বিগত কয়েক বছরে একেনবাবু চরিত্রের দৌলতে অনির্বাণ চক্রবর্তী দর্শকের কাছে জনপ্রিয় মুখ। হিট একের পর এক সিরিজ হিট! বড়পর্দাতেও একেন বাবুর ম্যাজিক অব্যাহত। এই প্রথম পুজোর ছবি হিসেবে বড়পর্দায় আসতে চলেছে একেন বাবু।

এখনও পর্যন্ত একেনবাবুকে নিয়ে তৈরি দুটি ছবি (‘দ্য একেন’ ও ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’) মুক্তি পেয়েছিল বাংলা নববর্ষে। সব ঠিক থাকলে এসভিএফ -এর চব্বিশের তুরুপের তাস হয়তে চলেছে একেন বাবু।

দেশের বাইরে এই প্রথম এতটা দূরে পাড়ি দিলেন একেন-প্রমথ এবং বাপিরা। এর আগে দেশের বাইরে বলতে বাংলাদেশে পাড়ি দিয়েছিল গোটা টিম। সব ঠিক থাকলে আগামী জুন মাস থেকে রাশিয়ায় শুরু হবে ছবির শুটিং।

You might also like!