Entertainment

2 years ago

Didi No 1: দিদি নম্বর ১ এ এবার রচনার বদলে অন্য মুখ?

Rachana Banerjee (File Picture)
Rachana Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিদি নম্বর ১ এর কথা উঠলেই যার কথা আমরা মনে মনে কল্পনা করি তিনি সকলের প্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জাদুতে যেন জি বাংলার এই শোয়ের টিআরপি দিন দিন বেড়েই চলেছে। তবে কি এবার জি এর এই শোয়ে নয়া মুখ? আরে নানা তা একেবারেই নয়, আসলে দিদি নং ১ এর একটি এপিসোডে সম্পূর্ণ মজার ছলে দিদির মত সঞ্চালনা করছিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। যা দেখে একেবারে হেসে কুপোকাত রচনা। 

দীর্ঘ পথ পেরিয়ে এল জি বাংলার এই শো। তবুও এর রমরমা কমেনি। আর সবই হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের কারণে। তাঁকে ছাড়া এই শো যেন ভাবতেই পারেন না দর্শকেরা। এর আগে কিছুদিনের জন্য রচনার জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলে ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তবে ‘দিদি নাম্বার ওয়ান’-এ দেবশ্রীর সঞ্চালনা ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। তাই ফের রচনাকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রযোজক সংস্থা।

এর আগে বাবার পৌরলিকক্রিয়া সম্পন্ন করার জন্য ‘দিদি নাম্বার ১’ থেকে বিরতি নিয়েছেন রচনা। সে সময় তাঁর বদলে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। তা দেখেই অনুরাগীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ফেসবুক লাইভে এসে অনুরাগীদের আশস্ত করেছিলেন রচনা। জানিয়েছিলেন, তিনিই এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে তিনিই থাকছেন ও থাকবেন।

You might also like!