
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো ঘিরে এ বার জ্যোতিষশাস্ত্রে তৈরি হয়েছে বিশেষ যোগের কথা। ২০২৬ সালের মহাসপ্তমী ১৭ ও ১৮ অক্টোবর—দুই দিন পড়ায় তৈরি হচ্ছে জোড়া সপ্তমীর পরিস্থিতি। এরই মধ্যে সূর্য ও শনির অবস্থানেও রয়েছে বিশেষ পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাশি পরিবর্তন ও অবস্থানের প্রভাব বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। কখনও সেই প্রভাব অনুকূল হতে পারে, আবার কখনও দেখা দিতে পারে প্রতিকূল পরিস্থিতি।
বৈদিক জ্যোতিষে সূর্যকে সম্মান, জনপ্রিয়তা, আত্মবিশ্বাস, সরকারি ক্ষেত্র এবং পিতার কারক হিসেবে বিবেচনা করা হয়। তাই সূর্যের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন জ্যোতিষীরা। অক্টোবর মাসে দুর্গাপুজোর সময়েও সূর্যের অবস্থানে পরিবর্তন ঘটবে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, পুজোর সময় সূর্য কন্যা রাশি থেকে শুক্রের রাশি তুলায় প্রবেশ করবেন। অন্যদিকে শনি মীন রাশিতে বক্রি অবস্থায় থাকবেন। পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অতিচারী অবস্থানে থাকবেন বলে জ্যোতিষীদের দাবি।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরামের মতে, এই গ্রহগত অবস্থানের প্রভাবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বলে তাঁর মত। কারও আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে, আবার কারও দীর্ঘদিনের আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ আসতে পারে। জ্যোতিষমতে, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন সুযোগ এবং জীবনের বিভিন্ন জটিলতা থেকে বেরিয়ে আসার পথও তৈরি হতে পারে। তবে গ্রহের অবস্থানের প্রভাব ব্যক্তিভেদে আলাদা হতে পারে বলেই মনে করা হয়। ফলে নির্দিষ্ট রাশির ক্ষেত্রে কী ফল মিলবে, তা জানতে ব্যক্তিগত জন্মছক বিবেচনা করা প্রয়োজন।
* মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ ও দুর্দান্ত সময় এটাই৷ কর্মের ঘরে সূর্যের অবস্থান জীবনে বিশাল উন্নতির সৃষ্টি করবে৷ চাকরিতে পদোন্নতি, হবে, নতুন চাকরি পাবেন জাতক-জাতিকারা৷ ব্যবসা বাণিজ্যে নতুন নতুন করে সময় সুযোগ আসতে চলেছে৷ প্রচুর টাকা পয়সা আসতে চলেছে, নতুন নতুন প্রজেক্ট পেতে চলেছেন৷ সব কিছুই আগের থেকে আরও ভাল হতে চলেছেন৷
* কন্যা রাশির জন্য সূর্যের কৃপা বৃষ্টি হতে চলেছে৷ মোটা অঙ্কের টাকা পাবেন জাতক-জাতিকারা৷ সন্তানের দিক থেকে পাবেন সুখবর, রাশির পঞ্চম ঘরে সূর্য৷ বিভিন্ন সময়ে আয় বৃদ্ধি হতে চলেছে৷ বেশ কিছু সুযোগ পাবেন জাতক-জাতিকারা৷ নতুন নতুন আয়ের রাস্তা আরও সুগম হবে৷ টাকা পয়সার জোয়ার সংসারে আসবে৷
* তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য থাকছে অত্যন্ত বড়সড় উপহার৷ টাকার অঙ্ক অত্যন্ত পরিমাণে থাকবে জাতক-জাতিকাদের জীবনে৷ লাভের ঘরে ভ্রমণ করছেন সূর্যদেব৷ পরিবারের সকলের সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক প্রেমের জন্য আসছে আরও ভাল সময়৷ বাড়বে বেতন, বিনিয়োগের জন্য থাকছে বিশাল সময় ও সুযোগ৷
