Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Arijit Singh: 'ধরা দিল কেউ অল্প চাওয়াতে', অরিজিৎকে সামনে দেখেই জাপটে ধরে চুম্বন অনুরাগীর

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন অরিজিৎ সিং। সারা বিশ্ব তাঁর গানে বুঁদ ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। কিন্তু আকাশছোঁয়া সাফল্যেও অহংকার ছুঁতে পারেনি অরিজিৎকে। বরাবরই তিনি তারকা থেকে সাধারণ মানুষ হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। মানুষের সঙ্গে মিশতেও কোনও আপত্তি থাকে না তাঁর। আবারও সেই প্রমাণ পাওয়া গেল।

সম্প্রতি, মরিশাসে একটি অনুষ্ঠানে যান অরিজিৎ। প্রিয় গায়ককে সচক্ষে দেখতে পেয়ে আবেগে ভাসেন এক অনুরাগী। অতর্কিতে অরিজিৎ-কে জড়িয়ে চুম্বনও করে বসেন। এই আবেগের যথাযোগ্য মর্যাদা দিলেন গায়কও। মেজাজ না হারিয়ে অনুরাগীর আবেগকে সম্মান করে তাঁর মাথায় রেখে দিলেন স্নেহের। পরশ ফের একবার মন জিতে নিলেন তিনি।


You might also like!